AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on Doctors: ‘একটা পরিবারের সবাইকে সরিয়ে দেবে?’, স্বাস্থ্য সচিবের পদত্যাগের প্রসঙ্গ শুনতেই সুর চড়ালেন মমতা

Mamata Banerjee: শনিবার যখন মুখ্যমন্ত্রী অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন, সেই সময় এক অনশনরত চিকিৎসক মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবি করেন। তবে তিনি তা করবেন না বলে জানিয়ে দেন আন্দোলনকারীদের। 

Mamata on Doctors: 'একটা পরিবারের সবাইকে সরিয়ে দেবে?', স্বাস্থ্য সচিবের পদত্যাগের প্রসঙ্গ শুনতেই সুর চড়ালেন মমতা
স্বাস্থ্য সচিবের পদত্যাগ ওড়ালেন মমতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 19, 2024 | 4:37 PM
Share

কলকাতা: চিকিৎসকদের দশ দফা দাবির মধ্যে অন্যতম ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ। শনিবার যখন মুখ্যমন্ত্রী অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন, সেই সময় এক অনশনরত চিকিৎসক মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবি করেন। তবে তিনি তা করবেন না বলে জানিয়ে দেন আন্দোলনকারীদের।

আজ অনশন মঞ্চে পৌঁছন মুখ্য সচিব মনোজ পন্থ। ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা বলিয়ে দেন তিনি। সেই সময় একে একে সকল চিকিৎসক ফোনে কথা বলেন তাঁর সঙ্গে। সেই সময় অনশনকারী এক চিকিৎসক স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, “একটা পরিবারের সবাইকে সরিয়ে দেবে? এটা সম্ভব নয়।”

এ দিন আন্দোলনরত জুনিয়র ডাক্তার বলেন, “স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতার দায় স্বাস্থ্য সচিবকে নিতে হবে। স্বাস্থ্য সচিবকে অবিলম্বে পদ থেকে পদত্যাগ করতে হবে।” পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা হবে না। তুমি কি এটা জানো অনেকে আন্দোলন করেও প্রাইভেট নার্সিংহোমে যোগদান করেছে? আমি কি এটা তদন্ত করি। যদি দুর্নীতির অভিযোগ ওঠে নিশ্চয়ই তদন্ত করব।” এর পর ওই জুনিয়র ডাক্তার বলেন, “আমার মনে হয় যে সময় ঘটনা ঘটেছে, সেই সময় মুখ্য স্বাস্থ্য সচিবের অপসারণ চাওয়া যথেষ্ঠ যুক্তিযুক্ত।” তখনই সুর চড়িয়ে মমতা বলেন, “একটা পরিবার থেকে সবাইকে তাড়িয়ে দেবে? তুমি ঠিক করবে সরকারের কোন অফিসার যাবে বা না যাবে?”

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ