AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Vande Mataram: ‘বন্দে মাতরম’ না শেখালে মাথাচাড়া দেবে দিমাগি নকশাল, সাবধান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

CM Suvendu Adhikari at TV9Bangla Conclave: রাজ্যের মসনদে পালাবদলের ১০০ দিন সম্পূর্ণ করেছে নতুন সরকার। কোন পথে এগোচ্ছে নতুন সরকার, সেই আলোচনার জন্যই মেগা কনক্লেভের আয়োজন করেছে TV9 বাংলা। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বোঝালেন বন্দে মাতরম গানের গুরুত্ব।

Suvendu Adhikari on Vande Mataram: 'বন্দে মাতরম' না শেখালে মাথাচাড়া দেবে দিমাগি নকশাল, সাবধান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
TV9 বাংলার কনক্লেভে শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 27, 2026 | 2:25 PM
Share

কলকাতা: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘দিমাগি নকশাল’ বা নকশাল মনোভাবাপন্ন মানুষজনদের সম্পর্কে সতর্ক হওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সেই ‘দিমাগি নকশাল’দের মাথাচাড়া দেওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মাওবাদ, বিচ্ছিন্নতাবাদ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়া কতটা জরুরি, সে কথাও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার TV9 বাংলার মেগা কনক্লেভে উপস্থিত হয়ে, ‘বন্দে মাতরম’-এর গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।

স্কুল শিক্ষায় নতুন সরকার কী কী বদল এনেছে, সে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রার্থনায় পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীদের অনেকেই আজ বেঁচে নেই। কিন্তু বন্দে মাতরমে রয়ে গিয়েছে দেশপ্রেম, একাত্মতার মন্ত্র।”

বন্দে মাতরম গানে উচ্চারিত হয়, ‘দুর্গা দশপ্রহরণধারিনী’ অথবা ‘তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে’। গানের এই অংশগুলো উল্লেখ করে শুভেন্দু বলেন, “পুরো বন্দে মাতরম যদি আপনি না শেখান, তাহলে মাথা তুলবে টুকড়ে টুকড়ে গ্যাং বা দিমাগি নকশাল, যারা ভোটের দিন বলে, ভোট দিতে যাবেন না। যারা বলে, ‘সংবিধান মানি না’।”

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মাওবাদী দমনের লড়াইয়ের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি লড়েছি জঙ্গলমহলে। কিষেনজি বলতেন, লাল দেশ করব। ভারত টুকরো টুকরো হবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলার ছাত্ররা বন্দে মাতরম না গাইতে পারলেও, বাবর-আকবরের নাম মুখস্থ করে।”

Follow Us