AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Acropolis Mall: ‘ভীষণই প্রভোকেটিভ! হলে যাঁরা পপ কর্ন, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করেছিলেন, তাঁরা অন্ততপক্ষে…’, অ্যাক্রোপলিস মলে স্বামীর সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা মহিলার

Acropolis Mall: দম্পতির দাবি, অভিযুক্তদের মধ্যে অনেকে নিজেদের যাদবপুরের ছাত্র বলে দাবি করেছিলেন। কেউ কেউ নিজেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলেও দাবি করেছেন। ইতিমধ্যেই  এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Acropolis Mall: 'ভীষণই প্রভোকেটিভ! হলে যাঁরা পপ কর্ন, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করেছিলেন, তাঁরা অন্ততপক্ষে...', অ্যাক্রোপলিস মলে স্বামীর সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা মহিলার
নিগৃহীতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2026 | 6:32 PM
Share

কলকাতা: স্বামীকে নিয়ে অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার দম্পতি। স্বামীর সামনেই স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করায় দম্পতিকে গালিগালাজ, মারধর করার অভিযোগ। ইতিমধ্যেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিগৃহীতার স্বামী বলেন, “পুলিশের ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে হল কর্তৃপক্ষ নিয়ে। হলের মধ্যে স্মোক করছে। যদি সিসিটিভি না থাকে, তাহলে হল কর্তৃপক্ষের উচিত ছিল, সেখানে একজন বাউন্সার রাখা। যতক্ষণে আমাদের সঙ্গে ঝামেলা হয়েছে, একজনও সিকিউরিটি গার্ড আসেনি। হলে যাঁরা পপ কর্ন, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে, তাঁরা এসে ওদেরকে আটকাতে গিয়েছে।”

নিগৃহীতা বলেন, “শো টাইম ছিল সন্ধ্যা ৭.২৫ মিনিটে। আমরা যে সময়ে হলে ঢুকেছিলাম, তখনই পার্টিকুলার ওই দুটো রো থেকে সমানে নানারকম কমেন্ট শুনতে পাই। প্রভোকেটিভ কমেন্টস করতে থাকে। মহিলাদের উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করতে থাকে নাগাড়ে। আমি, আমার স্বামী ছাড়াও আমাদের সঙ্গে আরেকটা কাপল ছিল, ওরা আমাদের বন্ধু। ১০-১৫ মিনিটের মধ্যেই দেখি ওরা উঠে এসে আমাদের সামনের জায়গায় বসে। ওখানে সমানে নোংরামো করতে থাকে। গুটখা খেয়ে পিক খেলছিল, কুলকুচি করছিল, এক-একজন এমন নেশাগ্রস্ত ছিল, যে মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছিল।”

দম্পতির দাবি, অভিযুক্তদের মধ্যে অনেকে নিজেদের যাদবপুরের ছাত্র বলে দাবি করেছিলেন। কেউ কেউ নিজেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলেও দাবি করেছেন। ইতিমধ্যেই  এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Follow Us