AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari on Job: ঢুকেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুভেন্দুর, এবার চাকরি যাবে এঁদের

West bengal Goverment: আজ আমলাদেরও বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, "মাথা উঁচু করে কাজ করুন। কোনও সমস্যা হলে সরাসরি বলবেন। ভয় পাবেন না। আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই।" তাঁর আরও সংযোজন, "সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে।"

CM Suvendu Adhikari on Job: ঢুকেই 'সার্জিক্যাল স্ট্রাইক' শুভেন্দুর, এবার চাকরি যাবে এঁদের
কী কী নির্দেশ মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2026 | 5:40 PM
Share

কলকাতা: প্রথম মন্ত্রিসভার বৈঠকে সার্জিক্যাল স্ট্রাইক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অবসরের পরও কাজ চালিয়ে যাওয়া সরকারি আধিকারিকদের চাকরি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নতুন কমিশনের। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) বহুক্ষেত্রে অবসরের পরও আধিকারিকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে এবার যে সেটা হবে না, তাই জানালেন নয়া মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কী কী নির্দেশ?

শুভেন্দুর নির্দেশ, বিভিন্ন বোর্ড, সংস্থা ও পাবলিক সেক্টর ইউনিটের মনোনিত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করতে হবে। সব দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে চিঠি। ৬০ বছরের বেশি বয়সে পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধি পাওয়া আধিকারিকদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রাজ্য সরকারের (West bengal goverment) বিভিন্ন দফতরে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বস্তুত, রাজ্যের বিভিন্ন দফতরে ৯০০-র বেশি উপদেষ্টা ও ওএসডি চাকরি করছিলেন। তাঁদের পুনর্নিয়োগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সরকার। এদের মধ্যে যাঁদের বয়স ষাট বছরের উর্ধ্বে, তাঁদেরই চাকরি খারিজের নির্দেশ।

আজ আমলাদেরও বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, “মাথা উঁচু করে কাজ করুন। কোনও সমস্যা হলে সরাসরি বলবেন। ভয় পাবেন না। আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই।” তাঁর আরও সংযোজন, “সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে।

বস্তুত, রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ,অর্থসচিব প্রভাত মিশ্র কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার সচিব রাজেশ পান্ডে ও শিল্প দফতরের সচিব বন্দনা যাদব।

Follow Us