AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Agnimitra: ‘উনি প্রো অ্যাকটিভ দেখে খুব জ্বালা হয়, আমি বলেছি ইগনোর করতে’,অগ্নিমিত্রার পাশে শুভেন্দু

Agnimitra Paul: এ দিন তিনি বলে দিলেন, যেভাবে উনি (অগ্নিমিত্রা পাল) ঘুরছেন। যেভাবে উনি বিভিন্ন অভিযোগের প্রতিকারের জন্য রাস্তায় নামছেন, তার জন্য ওনাকে প্রশংসা জানাচ্ছি।এমনকি, যাঁরা ওঁনাকে ট্রোল করছে, তাদের উদ্দেশ্যে মন্ত্রী কে বলেছি ইগনোর দেম।

Suvendu on Agnimitra:  'উনি প্রো অ্যাকটিভ দেখে খুব জ্বালা হয়, আমি বলেছি ইগনোর করতে',অগ্নিমিত্রার পাশে শুভেন্দু
অগ্নিমিত্রাকে নিয়ে কী বললেন শুভেন্দু? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 12, 2026 | 4:02 PM
Share

কলকাতা: কলকাতা পুরসভার অনুষ্ঠান মঞ্চ থেকে পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুরমন্ত্রী প্রতিদিন নিয়ম করে শহর পরিদর্শনের বের হন। রাস্তাঘাট ও বাজার পরিদর্শন করেন। সেই নিয়ে ট্রোল হতে হয় তাঁকে। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

এ দিন তিনি বলে দিলেন, যেভাবে উনি (অগ্নিমিত্রা পাল) ঘুরছেন। যেভাবে উনি বিভিন্ন অভিযোগের প্রতিকারের জন্য রাস্তায় নামছেন, তার জন্য ওনাকে প্রশংসা জানাচ্ছি।এমনকি, যাঁরা ওঁনাকে ট্রোল করছে, তাদের উদ্দেশ্যে মন্ত্রী কে বলেছি ইগনোর দেম।

ঠিক কী বলেছেন শুভেন্দু? 

তিনি বলেন, “অগ্নিমিত্রাদি কাজের মানুষ। কিছু লোক আছে যাঁরা কিছু করেননি, কিন্তু অগ্নিমিত্রা পালের প্রো-অ্যাকটিভ কাজ দেখে খুব জ্বালা-যন্ত্রণা হয়। অগ্নিমিত্রাদি অফিসেও বসেন, রাস্তাতেও কাজ করেন। ওই সব লোকের হাতে ছোট ক্যামেরা, মোবাইল, সামাজিক মাধ্যম রয়েছে। আমি অগ্নিমিত্রাকে বলেছি, ইগনোর দেম। ওরা সাধারণ মানুষের কাছে রিজেক্ট হয়েছে। ভবিষ্যতেও কলকাতা পুরসভার নির্বাচনে রিজেক্ট হবেন। আপনি চড়ুইবেতি মন্ত্রে এগিয়ে যান। আপনার সঙ্গে পুরো সরকার আছে।”

এর আগে অগ্নিমিত্রা পাল নিজেও ট্রোল হওয়া নিয়ে মন্তব্য করেছেন। অগ্নিমিত্রা বলেন, “সংবাদ মাধ্যম ট্রোল করছে। ভাল কাজ মানুষ নিতে পারে না। আমাদের বিরোধী দল, যাদের আর কোনও অস্তিত্ব নেই তারা তো শুভেন্দু অধিকারীর সরকার এত ভালো ভালো কাজ করছে সেটা সহ্য করতে পারছে না।”

Follow Us