AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

College Admission: এ বছর থেকেই আমুল বদলে যাচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া, জেনে নিন কী করতে হবে এবার…

College Admission: প্রথম মেয়াদে শিক্ষামন্ত্রী থাকাকালীন এই প্রক্রিয়া চালু করতে চেয়েছিলেন ব্রাত্য বসু। সেই বৃত্তই সম্পূর্ণ হচ্ছে এবার। সূত্রের খবর, সেই সময় শাসকদলেরই ছাত্র সংগঠনের সঙ্গে দ্বিমত দেখা দেয় দফতরের। তবে এ বছর থেকে কেন্দ্রীয়ভাবেই ভর্তি শুরু হচ্ছে।

College Admission: এ বছর থেকেই আমুল বদলে যাচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া, জেনে নিন কী করতে হবে এবার...
প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: May 31, 2024 | 4:54 PM
Share

কলকাতা: রাজ্যে এ বছর থেকেই চালু হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। ওয়েবসাইটের মাধ্যমেই বিশ্ববিদ্যালয় ভিত্তিক কলেজে ভর্তি প্রক্রিয়া হবে এবার। ভোটের জন্য এবার কলেজে ভর্তির প্রক্রিয়ায় দেরি হচ্ছে। ভোটপর্বের পরই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে শিক্ষা দফতরের।

প্রথম মেয়াদে শিক্ষামন্ত্রী থাকাকালীন এই প্রক্রিয়া চালু করতে চেয়েছিলেন ব্রাত্য বসু। সেই বৃত্তই সম্পূর্ণ হচ্ছে এবার। সূত্রের খবর, সেই সময় শাসকদলেরই ছাত্র সংগঠনের সঙ্গে দ্বিমত দেখা দেয় দফতরের। তবে এ বছর থেকে কেন্দ্রীয়ভাবেই ভর্তি শুরু হচ্ছে।

কীভাবে হবে এই ভর্তি প্রক্রিয়া? ধরা যাক, কোনও পড়ুয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজে ভর্তি হতে চান। এতদিন নিয়ম ছিল, যিনি ভর্তি হতে চান তাঁকে আবেদন করতে হত সেই কলেজের ওয়েবসাইটে। কিন্তু নতুন এই নিয়মে আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে। এ ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্ববিদ্য়ালয় ভিত্তিক প্রতি বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হবে। সেই মেধা তালিকা অনুযায়ী কলেজ পছন্দ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এরপর কাউন্সেলিংয়ের ভিত্তিতে সেই কলেজে ভর্তি হতে পারবেন ওই পড়ুয়া।