AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress: ইভিএমে ‘খেলা হচ্ছে’, ব্যালট বাক্স হাতে নিয়ে প্রতিবাদ কংগ্রেসের

Congress: এদিন কংগ্রেস নেতারা মাথায় কাগজের তৈরি ব্যালট বাক্স নিয়ে সার্ভে বিল্ডিংয়ের সামনে হাজির হন। তাঁদের বক্তব্য, ইভিএমকে কাজে লাগিয়ে ভোটের সময় 'খেলা' হচ্ছে। লোকসভা ভোটের আগে তাই কংগ্রেসের দাবি, পুরনো নিয়মেই ভোট হোক। বৈদ্যুতিন যন্ত্র নয়, তারা ব্যালট পেপারেই ভোট চায়। 

Congress: ইভিএমে 'খেলা হচ্ছে', ব্যালট বাক্স হাতে নিয়ে প্রতিবাদ কংগ্রেসের
ব্যালট বাক্স নিয়ে প্রতিবাদ।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 3:40 PM
Share

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতার দাবি ও ব্যালটে ভোটের দাবিতে প্রতিবাদে নামল কংগ্রেস। তাদের দাবি, দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্যানেলের বিষয়ে লোকসভা ও রাজ্যসভায় ধ্বনিভোটে বিল পাস করিয়েছে বিজেপি। তার প্রতিবাদে সোমবার আলিপুর গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রর্দশন ও ডেপুটেশন দেওয়া হয় এদিন।

কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আজ ব্যালট বক্স মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে। যেভাবে প্রভাবিত করা হচ্ছে আমরা দেখছি। রাহুল গান্ধী তো আগেই বলেছিলেন এই কেন্দ্রীয় সরকারের আমলে রেগুলেটরি যে বডিগুলি আছে তার গৈরিকীকরণ হবে। ব্যালট বক্সে ভোট ফেরানোর দাবি তুলছি তাই আমরা। ইভিএম আমরা দেখছি কী জালিয়াতি চলছে। আগেও বলেছি, এখনও বলছি সরকারি সংস্থাগুলির ভিতরে যেভাবে প্রভাব খাটানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়বে। গোটা বাংলা, গোটা দেশজুড়ে এই বিক্ষোভ হবে।”

এদিন কংগ্রেস নেতারা মাথায় কাগজের তৈরি ব্যালট বাক্স নিয়ে সার্ভে বিল্ডিংয়ের সামনে হাজির হন। তাঁদের বক্তব্য, ইভিএমকে কাজে লাগিয়ে ভোটের সময় ‘খেলা’ হচ্ছে। লোকসভা ভোটের আগে তাই কংগ্রেসের দাবি, পুরনো নিয়মেই ভোট হোক। বৈদ্যুতিন যন্ত্র নয়, তারা ব্যালট পেপারেই ভোট চায়।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!