AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্ল্যাটে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল দেহ, করোনায় মৃতদেহ নিয়ে চূড়ান্ত হয়রানি

পুরসভা জানিয়েছে, কোভিড (COVID-19) রোগীর মৃতদেহ সৎকারে কোনওরকম গাফিলতি করা চলবে না। নবান্নও নোডাল অফিসার নিয়োগ করেছে।

ফ্ল্যাটে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল দেহ, করোনায় মৃতদেহ নিয়ে চূড়ান্ত হয়রানি
নিজস্ব চিত্র।
| Updated on: May 01, 2021 | 7:02 AM
Share

কলকাতা: ফের ঘণ্টার পর ঘণ্টা ফ্ল্যাটে কোভিড রোগীর মৃতদেহ পড়ে থাকার অভিযোগ। গড়িয়াহাট থানা এলাকার ঘটনা। অভিযোগ শুক্রবার গড়িয়াহাট থানা এলাকায় ঘটনাটি ঘটে।  পুলিশকে জানানো হলেও তারা দীর্ঘক্ষণ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও গভীর রাতে পুলিশই দেহ নিয়ে যায়।

নিহত ওই মহিলার নাম সন্ধ্যা মাহাতো। বয়স ৪৯ বছর। ১৯ নম্বর ফার্ন রোডের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সন্ধ্যাদেবী। করোনার নানা উপসর্গও ছিল শরীরে। করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এর পর ঘরেই আইসোলেশনে থাকছিলেন তিনি।

শুক্রবার দুপুরে হঠাৎই ফ্ল্যাটের লোকজন তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে গড়িয়াহাট থানায় জানান। পরে ঘরের দরজা ভেঙে দেখা যায় সন্ধ্যাদেবীর নিথর দেহ পড়ে রয়েছে। অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও এর পর কয়েক ঘণ্টা কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফ্ল্যাটের অন্যান্য পরিবারগুলিও আতঙ্কিত হয়ে পড়ে।

আরও পড়ুন: কোভিড রোগী ভর্তি করাতে গিয়ে চরম হয়রানি, স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ক্ষোভ

সম্প্রতি পুরসভা জানিয়েছে, কোভিড রোগীর মৃতদেহ সৎকারে কোনওরকম গাফিলতি করা চলবে না। এর জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। তদারকির জন্য বিশেষ আধিকারিকও নিয়োগ করা হয়েছে। নবান্নও নোডাল অফিসার নিয়োগ করেছে এই একই কাজে। তাঁদের নাম ফোন নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। অথচ তারপরও একই ঘটনার অভিযোগ খাস কলকাতায়।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট