AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Civic volunteer: ছুটি নিলে আগাম অনুমতি, সিভিকদের আর কী কী দায়িত্ব মনে করালেন CP?

তৃণমূল আমলে এই সিভিক ভলান্টিয়রদের কার্যকলাপ নিয়ে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠে এসেছিল। কখনও তোলাবাজি, কখনও ঘুষ, কখনও মদপান করে অশান্তি তৈরির মতো একাধিক ঘটনার খবর জেলা থেকে উঠে আসত। আর সর্বপরি তিলোত্তমার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে একজন সিভিক ভলান্টিয়রই।

Civic volunteer: ছুটি নিলে আগাম অনুমতি, সিভিকদের আর কী কী দায়িত্ব মনে করালেন CP?
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 8:11 PM
Share

কলকাতা: কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের নতুন নিয়ম আনল রাজ্য সরকার। প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) আমলে তৈরি এই সিভিক ভলান্টিয়রদের নিযুক্ত করা হয়েছিল। ক্ষমতায় আসার পর সিভিকদের তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়নি। নিজেদের মতোই কাজ করছেন তাঁরা। আর এবার এই সিভিক ভলান্টিয়রদের জন্য বেধে দেওয়া আচরণ বিধি সম্পর্কে আবার সচেতন করলেন কলকাতার পুলিশ কমিশনার। আচরণবিধি ঠিক না হলে সামরিক বা স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে সে ব্যাপারেও সতর্ক করেছেন সিপি। যে যে নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অবশ্যই পালন করতে হবে —

কী নিয়ম মানতে হবে সিভিক ভলান্টিয়রদের?

১) কোনও দুর্নীতি বা তোলাবাজিতে যুক্ত থাকা চলবে না। ২) ফৌজদারী মামলায় যুক্ত থাকা চলবে না। ৩) পুলিশ কর্তৃক দায়িত্ব পালনে কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না ৪) শৃঙ্খলা ভঙ্গ করা চলবে না। ৫) প্রশিক্ষণে অংশ নিতে হবে এবং তা সঠিকভাবে পালন করতে হবে। ৬) উপযুক্ত কারণ ছাড়া দীর্ঘ ছুটি নেওয়া যাবে না। ৭) যে কোনও ছুটি নিতে হলে আগাম অনুমতি দিতে হবে।

তৃণমূল আমলে এই সিভিক ভলান্টিয়রদের কার্যকলাপ নিয়ে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠে এসেছিল। কখনও তোলাবাজি, কখনও ঘুষ, কখনও মদপান করে অশান্তি তৈরির মতো একাধিক ঘটনার খবর জেলা থেকে উঠে আসত। আর সর্বপরি তিলোত্তমার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে একজন সিভিক ভলান্টিয়রই। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশদের কড়া বার্তা দিয়েছে। আর এবার সিভিকদেরও নিজেদের কর্তব্য মনে করাল পুলিশ।

Follow Us