AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bikash ranjan bhattacharya News: ‘তাঁরা যেন প্রস্তুত থাকে’, বাড়িতে হামলা হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিকাশ

Kolkata: এরপর মুখ ঢেকেই গালিগালাজ করতে-করতে মদের বোতল ছুড়তে থাকেন বিকাশের বাড়ি লক্ষ করে। সঙ্গে বলতে থাকেন, "আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।" একদম সাত-সকালে এই ঘটনা ঘটনায় রীতিমতো আতঙ্কিত বিকাশ ভট্টাচার্যের পরিবারের সদস্যরা।

Bikash ranjan bhattacharya News: 'তাঁরা যেন প্রস্তুত থাকে', বাড়িতে হামলা হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিকাশ
বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2026 | 9:27 AM
Share

কলকাতা: জানালার কাচ ভাঙা। ঘরের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সেই কাচ। একদম সাত-সকালে দুষ্কৃতী হামলা হয়েছে আইনজীবী তথা সিপিএম নেতা (CPM) বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে মদের বোতল ছুড়ে হামলা চালানো হয়েছে প্রবীণ এই আইনজীবীর বাড়িতে। আর এই ঘটনার পরই বড় সিদ্ধান্ত নিয়েছেন বিকাশ ভট্টাচার্য। এবার পুলিশি নিরাপত্তার কথা বলছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, নিজের সঙ্গে লাইসেন্স প্রাপ্ত রিভলবার রাখবেন।

এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রাক্তন এই সাংসদের বাড়ির সামনে এসে কটু কথা বলতে শোনা গিয়েছে। কিন্তু সেই নিয়ে ততটা সরব হতে দেখা যায়নি সিপিএম এই নেতাকে। তবে, বৃহস্পতিবার তাঁর বাড়িতে হামলার ঘটনায় নড়েচড়ে বসেছেন তিনি। এ দিন তিনি বলেন, “আমি পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি। কমিশনার অব পুলিশের কাছে রিভলবারের লাইসেন্স চাইব। আমার কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার থাকবে, আশপাশে যাঁদের দেখব তাঁরা যেন প্রস্তুত থাকে।”

কী ঘটনা ঘটেছে?

বিকাশের বাড়ির হামলার একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গামছায় মুখ বেঁধে এক ব্যক্তি বাইক চালিয়ে হাজির হন। তাঁর হাতে ছিল প্যাকেট। এরপর মুখ ঢেকেই গালিগালাজ করতে-করতে মদের বোতল ছুড়তে থাকেন বিকাশের বাড়ি লক্ষ করে। সঙ্গে বলতে থাকেন, “আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।” একদম সাত-সকালে এই ঘটনা ঘটনায় রীতিমতো আতঙ্কিত বিকাশ ভট্টাচার্যের পরিবারের সদস্যরা।

এ প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম নেতা বলেন, “আমি বেরিয়ে দেখছি জানালার কাচ ভেঙেছে। তারপর সিসিটিভি ক্যামেরা ভেঙেছে। আমার বাড়ির ভিতরে পুরো কাচ ছড়িয়েছে। যে ছেলেটি এসেছিল, তার মুখ কাপড় দিয়ে ঢাকা। গাড়ির নম্বর প্লেট ঢাকা। অশ্রাব্য গালাগালি। বলছে আমরা ভারত মায়ের সন্তান, আমাদের পিছনে লেগেছিস? দেখে নেব। বলেই একের পর এক বোতল বার করছে, আর ছুঁড়ে মারছে।”

Follow Us