AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA: ‘বেয়নেটটা ঘোরাতে কসুর করবে না’, DA নিয়ে পুলিশকে দলে টানার বার্তা ভাস্করের?

ভাস্কর বলেন, " আমরা আরও খুশি, পুলিশ কর্মীরাই আমাদের প্রতিনিধি হিসাবে দাবিটা পৌঁছে দিলেন। একটা প্রচ্ছন্ন বার্তাও দিলেন। কারণ ওঁরাও সরকারি কর্মী। কারণ না পাওয়ার যন্ত্রণার ভাগিদার তাঁরাও। তাঁরাও বার্তা দিয়ে আসবেন, ডিএ মিটিয়ে দিন, নাহলে বেয়নটের নল অন্যদিকে ঘোরাতে কসুর করবেন না তাঁরা। আমার মনে হয় নীরবে তাঁরা এই বার্তাটাই দিলেন। আমরা আরও খুশি, কারণ আমাদের হয়ে পুলিশ কর্মীরাই এই কাজটা করে দিলেন।"

DA: 'বেয়নেটটা ঘোরাতে কসুর করবে না', DA নিয়ে পুলিশকে দলে টানার বার্তা ভাস্করের?
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 3:41 PM
Share

কলকাতা: DA নিয়ে রাজ্যের ওপর চাপ বাড়ানোর কৌশল সংগ্রামী যৌথ মঞ্চের। নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের ডেপুটেশন দিতে বাধা দেওয়া হয়। শেষমেশ ট্রাফিক গার্ডেই কাগজ জমা দিতে বলা হয়। ট্রাফিক গার্ডের রিলিভিং সেন্টারে পুলিশ কর্মীদের কাছেই ডেপুটেশন জমা দেন DA আন্দোলনকারীরা।  আর ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁর বক্তব্য, পুলিশ কর্মীদের কাছে তাঁরা ডেপুটেশন দিয়েছেন বটে, তবে তাতে তাঁদের লাভই হয়েছে। কারণ পুলিশ কর্মীরাই সরকারি কর্মী হিসাবে তাঁদের প্রতিনিধি হিসাবে এই বার্তা নবান্নে পৌঁছে দেবেন।

ভাস্কর বলেন, ” আমরা আরও খুশি, পুলিশ কর্মীরাই আমাদের প্রতিনিধি হিসাবে দাবিটা পৌঁছে দিলেন। একটা প্রচ্ছন্ন বার্তাও দিলেন। কারণ ওঁরাও সরকারি কর্মী। কারণ না পাওয়ার যন্ত্রণার ভাগিদার তাঁরাও। তাঁরাও বার্তা দিয়ে আসবেন, ডিএ মিটিয়ে দিন, নাহলে বেয়নটের নল অন্যদিকে ঘোরাতে কসুর করবেন না তাঁরা। আমার মনে হয় নীরবে তাঁরা এই বার্তাটাই দিলেন। আমরা আরও খুশি, কারণ আমাদের হয়ে পুলিশ কর্মীরাই এই কাজটা করে দিলেন।” তাঁর বক্তব্য, পুলিশ তাঁদের ডেপুটেশন নিল, সেটা না বলে এরকমভাবেই ব্যাখ্যা করা উচিত, সরকারি চাকরিতে তাঁদের সহকর্মীরাই এই ডেপুটেশনের মাধ্যমে তাঁদের বার্তা নবান্নে পৌঁছে দিয়েছেন।

পাশাপাশি সমস্ত সরকারি কর্মীদের আরও বেশি করে রাস্তায় নামার ডাক দিলেন ভাস্কর। কারণ তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট এখনই ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। কিন্তু তা কার্যকর করার ক্ষেত্রে সরকার উদ্য়োগী নয়। তাঁর কথায়, “সরকার সুুপ্রিম কোর্টের নির্দেশ মানার ক্ষেত্রে আরও টালবাহানা করবে। রায়ে বলে দেওয়া হয়েছে, ২৫ শতাংশ ডিএ এখনই দিতে হবে। গতকাল রায় হয়েছে, তার পরের মুহূর্ত থেকেই সেটা লাগু হওয়ার কথা, সেটা কিন্তু হয়নি। আর সেটা লাগু করার দিকে যে তাঁরা যাচ্ছেন না, অন্তবর্তী বাজেট তাঁর প্রমাণ। ১০ হাজার কোটি টাকা খরচ হবে ২৫ শতাংশ দিতে গেলে। তার প্রভিশন বাজেটে নেই।”

সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়েও আভাস দিয়ে রাখলেন তিনি। ভাস্কর বললেন, “আমরা খবর পাচ্ছি, সরকার রিভিউয়ের দিকে যাচ্ছে। যদি রিভিউয়ের পথে যাও, তাহলে সরকারকে অচল করার দায়িত্ব কর্মচারী সমাজ নেবে।”

এই নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “ভাস্কর ঘোষের বাড়ি ভেঙে কি ডিএ মামলার রায় কি নবান্ন ভেঙে দিয়েছে? যতই দমনমূলক আচরণ সরকার করবে, তার চলে যাওয়াটা ততই তরান্বীত হবে।”

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…