AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC Central On R G Kar: সেমিনার রুমে কর্ডনের সামনে ভিড়ের মাঝে কারা কারা? পরিচয় জানালেন ডিসি সেন্ট্রাল

DC Central On R G Kar: ভিড়ের মাঝে দেখা গিয়েছিল তিন পুলিশ কর্তাকেও?  কারা তাঁরা? সঙ্গে আরও অনেকে? ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাঁদের পরিচয় জানালেন।

DC Central On R G Kar: সেমিনার রুমে কর্ডনের সামনে ভিড়ের মাঝে কারা কারা? পরিচয় জানালেন ডিসি সেন্ট্রাল
ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠক করে পরিচয় দিলেনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 30, 2024 | 7:45 PM
Share

কলকাতা:  হাসপাতালেরই জুনিয়র ডাক্তারদের থেকে একটি ছবি পেয়েছে TV9 বাংলা। তা উস্কে দিয়েছিল একের পর এক প্রশ্ন। একটি সাদা কাপড় দিয়ে ‘ক্রাইম সিন’ ঢাকা। আর সেখানে লোকের ভিড়। ভিড়ের মাঝে দেখা গিয়েছিল তিন পুলিশ কর্তাকেও?  কারা তাঁরা? সঙ্গে আরও অনেকে? ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাঁদের পরিচয় জানালেন।

ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, প্রথমে যিনি রয়েছেন ব্লু চেক শার্ট পরিহিতি, তিনি ওসি হোমি সাইড, তারপর ডিটেকটিভ  সেকশনের ভিডিয়ো গ্রাফার রয়েছেন, তাঁর পাশেই রয়েছেন সিপি, তাঁর পাশে ফরেনসিক বিশেষ্ণরা। সিপি সেন্ট্রাল জানিয়েছেন, কর্ডনের সামনে রয়েছেন অ্যাডিশন্যাল সিপি, ওসি, উইম্যান সেল, টালা থানার লেডি অফিসার, তারপর ফরেনসিক বিশেষ্ণরা।

আরও একটি ছবি দেখান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি দেখান, গলায় স্টেথোস্কোপ রয়েছে যাঁর, তিনি উইটনেস ডক্টর, ইনকোয়েস্টের পর সেমিনার রুম  ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তিনি। পিছনে রয়েছেন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট, (ডিডি-র টিম), এসি ডিডিআই রয়েছেন, ডিডি সেকশনের ভিডিয়োগ্রাফার রয়েছেন, অ্যাডিশনাল সিপি (ওয়ান), এফএসএলের স্টাফ রয়েছেন।

ডিসি বলেন, “এত লোক বিভিন্ন সময়ে এসেছেন। কখনও ফটোগ্রাফি টিম এসেছেন, কখনও ভিডিয়োগ্রাফি টিম এসেছেন, কখনও ইনকোয়েস্ট টিম এসেছেন। যে ছবি সামনে আনা হয়েছে, তা ইনকোয়েস্টের পরের ছবি।” তিনি নিশ্চিত করেছেন, “কর্ডনের ভিতরে এমন কেউ ছিল না, যাঁর সেখানে থাকা উচিত ছিল না। সবাই তদন্তের সঙ্গে জড়িত, তাঁরাই ঢুকেছিলেন।”

ডিসি আরও বলেন, “১০ টায় আমরা খবর পাই। সাড়ে দশটার মধ্যে কর্ডন হয়ে গিয়েছিল। তারপর পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি। তদন্তে টেম্পারিং করা, বিশেষত এই ধরনের কেসে একেবারেই সম্ভব নয়।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us