AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISF এর সঙ্গে জোট তাহলে হচ্ছে না? আগের অবস্থানেই অনড় ফরওয়ার্ড ব্লক

ISF: আরএসপি অবশ‍্য কিছুটা নরম হয়েছে। আরএসপি নেতা তপন হোড় বলছেন, “আমরা সন্তুষ্টু বা অসন্তুষ্ট কিছুই বলব না। একটু জটিলতা আছে। আশা করি আর একটু আলোচনা করলে এটাও মিটে যাবে। আইএসএফ-কে নিয়ে তো অনেকেরই একটা রক্ষণশীল ভাব ছিল। কিন্তু দিনের শেষে ওরা বামফ্রন্টে নেই। কিন্তু সহযোগী হিসাবে রয়েছে।”

ISF এর সঙ্গে জোট তাহলে হচ্ছে না? আগের অবস্থানেই অনড় ফরওয়ার্ড ব্লক
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 1:25 PM
Share

কলকাতা: বামফ্রন্টের বৈঠকেও কাটল না জট। আইএসএফকে আসন ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক। আইএসএফকে নিয়ে ভোটে লড়তে আগ্রহী বামফ্রন্ট চেয়ারম‍্যান। সূত্রের খবর, সেভাবেই ফরওয়ার্ড ব্লক ও বাকি শরিকদের বোঝাচ্ছেন বিমান বসু। তবে আইএসএফ নিয়ে নিজেদের অবস্থানে অনড় ফরওয়ার্ড ব্লকের নরেনরা। তবে বামেদের সঙ্গে অন্য দলের জোটকে তাঁরা ইতিবাচক হিসাবেই দেখছেন বলে জানাচ্ছেন দলের নেতারা।  কিন্তু জল যেদিকে গড়াচ্ছে তাতে জোটের আসন সমঝোতা হতে এখনও অনেকটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। 

ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান নরেন চট্টোপাধ‍্যায় বলছেন, “বাম ঐক্য থাকছে। অন্যান্য অনেক দল বামফ্রন্টের সঙ্গে যুক্ত হতে চাইছে। সেটা ভাল দিক। আর আইএসএফ নিয়ে আমাদের অতীতে যে বক্তব্য ছিল সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি।”

অন্যদিকে আরএসপি অবশ‍্য কিছুটা নরম হয়েছে। আরএসপি নেতা তপন হোড় বলছেন, “আমরা সন্তুষ্টু বা অসন্তুষ্ট কিছুই বলব না। একটু জটিলতা আছে। আশা করি আর একটু আলোচনা করলে এটাও মিটে যাবে। আইএসএফ-কে নিয়ে তো অনেকেরই একটা রক্ষণশীল ভাব ছিল। কিন্তু দিনের শেষে ওরা বামফ্রন্টে নেই। কিন্তু সহযোগী হিসাবে রয়েছে। তাই ওরা যখন আছে তখন তো আর ওদের অস্বীকার করে লাভ নেই।” 

প্রসঙ্গত, ইতিমধ্যেই বামেদের হাত ছেড়েছে কংগ্রেস। ফলে জোট হচ্ছে না তা পরিষ্কার হয়ে গিয়েছে। অন্যদিকে হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে গিয়ে ইতিমধ্যেই ল্যাজেগোবরে হয়ে গিয়েছেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের অন্দরে চাপানউতোরের শেষ নেই। পাশাপাশি আইএসএফ-র আসন নিয়ে জোর দর কষাকষি করছে। এখন দেখার শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে দাঁড়ায়।