AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Atin Ghosh: অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়রের মা

Atin Ghosh's mother death: মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। গত ২৭ জানুয়ারি ঘরের মধ্যে পুজোর কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে যায়। সঙ্গে-সঙ্গেই গীতাদেবীকে ভর্তি করা হয় হাসপাতালে। তিন দিনের মাথায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

Atin Ghosh: অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়রের মা
অতীন ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 5:58 AM
Share

কলকাতা: প্রয়াত অতীন ঘোষের মা গীতা ঘোষ। বুধবার সকাল সাতটা নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। গত ২৭ জানুয়ারি ঘরের মধ্যে পুজোর কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়রের মা। শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে যায় তাঁর। তড়িঘড়ি গীতাদেবীকে ভর্তি করা হয় হাসপাতালে। তিন দিনের মাথায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

প্রসঙ্গত, কলকাতার নলিন সরকার স্ট্রিটের বাড়িতে থাকতেন অতীন ঘোষের মা। নিত্যদিনের মতো গত শনিবার সন্ধ্যে নাগাদ বাড়িতেই পুজো করছিলেন। জানা গিয়েছে, সেই সময় প্রদীপ জ্বালাতে গিয়ে কোনও ভাবে তাঁর শাড়ির আঁচলে আগুন ধরে যায়। বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। দ্রুত তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গীতা দেবীর শরীরের প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে তাঁকে সারিয়ে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু বয়স বাড়ার কারণে চিকিৎসায় সাড়া দিতে দেরি হচ্ছিল তাঁর। যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় অতীন ঘোষ বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছিলেন তিনি। এরপর আজ সকালে প্রয়াত হলেন ডেপুটি মেয়রের মা।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.