IPS Manoj Verma: দিল্লিতে পড়তে যাবেন! তার আগেই ডিরেক্টর অব সিকিউরিটি মনোজ ভর্মার ছেলের সঙ্গে যা হল…শোরগোল পড়ে গেল লালবাজারে
IPS Manoj Kumar Verma: দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে পীয়ুষ ভার্মা টাকা দেন। কিন্তু পরে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও! এরপরই ২ ফেব্রুয়ারি তিনি লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয়। যদিও রাকেশ জেরায় পুলিশকে জানিয়েছে, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছে দিল্লির দুই ব্যক্তি। তাঁদের নাম সঞ্জয় এবং অক্ষয়। পুলিশ হেফাজতে থাকা রাকেশকে জেরা করে পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে।

কলকাতা: খোদ প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার (বর্তমানে ডিরেক্টর অফ সিকিউরিটি) ছেলে সাইবার অপরাধের শিকার। কলকাতা পুলিশের সাইবার সেলে গত ২ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন । তাতে অভিযোগ করা হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা প্রতারণা করে তুলে নেওয়া হয়েছে । ঘটনাটি দিল্লিতে ঘটলেও মনোজ ভার্মার ছেলে কলকাতায় এসে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন।
দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে পীয়ুষ ভার্মা টাকা দেন। কিন্তু পরে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা উধাও! এরপরই ২ ফেব্রুয়ারি তিনি লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয়।
যদিও রাকেশ জেরায় পুলিশকে জানিয়েছে, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছে দিল্লির দুই ব্যক্তি। তাঁদের নাম সঞ্জয় এবং অক্ষয়। পুলিশ হেফাজতে থাকা রাকেশকে জেরা করে পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে।
সাইবার ক্রাইম এখন পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সাইবার জালিয়াতি সংক্রান্ত অভিযোগ ও প্রশ্নের দ্রুত সমাধানের লক্ষ্যে ২৪ ঘণ্টার সাইবার ক্রাইম হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ। গতকালই অর্থাৎ মঙ্গলবারই লালবাজারে সাইবার থানায় এই হেল্পলাইনের উদ্বোধন করেন কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার। চালু করা হয়েছে টোল-ফ্রি নম্বর। নম্বরটি হল ১৮০০-৩৪৫০০৬৬। এই নম্বরে দিনরাত যেকোনও সময় ফোন করে সাইবার অপরাধ সংক্রান্ত সাহায্য চাওয়া যাবে।
