Weather Update: পুজোয় এবার তৈরি ‘খলনায়ক’, ষষ্ঠী-সপ্তমী নাকি অষ্টমী, কবে ভাসবে বাংলা
Durga Puja Weather: অষ্টমী থেকে দশমী উত্তরবঙ্গেও শুকনো আবহাওয়া থাকার কথা। বর্ষা গেলেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি নামিয়ে এবার পুজোয় 'খলনায়ক' হতে চলেছে নিম্নচাপ অক্ষরেখা। তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই অক্ষরেখা। তবে পুজোর মূল ৪ দিন যে বৃষ্টির আশঙ্কা কম রয়েছে, তাতেই আশা দেখছেন বঙ্গবাসী।

কলকাতা: শরতের আকাশ আর দুর্গাপূজা একে অপরের পরিপূরক। মিঠে রোদ, ভোরে হালকা ঠান্ডার আমেজ, নাতিশীতোষ্ণ সন্ধ্যা। এমন আবহাওয়াই (Weather Update) আশা করে থাকেন বাংলার মানুষ। কারণ সারা বছরে এই পাঁচটা দিন আর ফিরে আসে না। সেই পুজো যদি বৃষ্টি এসে মাটি করে দেয়, তাহলেই মুস্কিল! এবারও সেই ‘খলনায়ক’ হাজির। তবে গোটা পুজো মাটি হবে না।
আবহাওয়াবিদরা বলছেন, এবার পুজো শুকনোই থাকবে। আনন্দ করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে পারবেন সাধারণ মানুষ। তবে, ‘ড্রাই ডে’র আগে আরও ২ দিন বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। কলকাতা ও লাগোয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবার থেকে দশমী অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ‘ড্রাই ডে’। অর্থাৎ আগামী তিনদিন উত্তরবঙ্গের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অষ্টমী থেকে দশমী উত্তরবঙ্গেও শুকনো আবহাওয়া থাকার কথা। বর্ষা গেলেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি নামিয়ে এবার পুজোয় ‘খলনায়ক’ হতে চলেছে নিম্নচাপ অক্ষরেখা। তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই অক্ষরেখা। তবে পুজোর মূল ৪ দিন যে বৃষ্টির আশঙ্কা কম রয়েছে, তাতেই আশা দেখছেন বঙ্গবাসী।
