AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Weather Update: সপ্তমীতেও ছাতা নিয়ে কি দেবী দর্শন? বাড়ি থেকে বেরনোর আগেই জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Kolkata-West Bengal Weather Forecast: পঞ্চমীতে বৃষ্টি হলেও, ষষ্ঠী শুকনোই কেটেছে। অবশেষে সপ্তমীতে অবশেষে মিলল সুখবর। পুজোর আনন্দ-আমেজ এবার চুটিয়ে উপভোগ করুন। বৃষ্টির জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার পথে বাংলা। দুর্গাপুজোর প্রধান চারটি দিনেই সদয় প্রকৃতি। 

Durga Puja Weather Update: সপ্তমীতেও ছাতা নিয়ে কি দেবী দর্শন? বাড়ি থেকে বেরনোর আগেই জেনে নিন কী বলছে হাওয়া অফিস
ঠাকুর দেখতেও কি ছাতা নিয়ে বেরতে হবে?Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 17, 2026 | 10:12 AM
Share

কলকাতা: দুর্গাপুজো। এই সময় কি আর ঘরে মন টেকে! সকাল থেকে রাত-প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে ব্যস্ত সবাই। কিন্তু এই সময়ে সব আনন্দ মাটি করে দিচ্ছিল বৃষ্টির আশঙ্কা। পঞ্চমীতে ইতিমধ্যেই ভাসিয়েছে কলকাতা। বৃষ্টি হয়েছে একাধিক জেলাতেও। ষষ্ঠী যদিও শুকনোই কেটেছে। অবশেষে সপ্তমীতে অবশেষে মিলল সুখবর। পুজোর আনন্দ-আমেজ এবার চুটিয়ে উপভোগ করুন। বৃষ্টির জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার পথে বাংলা। দুর্গাপুজোর প্রধান চারটি দিনেই সদয় প্রকৃতি।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তমী থেকে একাদশী অবধি দক্ষিণবঙ্গে  চলবে ‘ড্রাই ডে’। না না, অন্য ড্রাই ডে নয়, এই কদিন বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

পাহাড়ে আবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নবমী থেকে একাদশী উত্তরবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে।

আজ কোথায় কোথায় বৃষ্টি?

আজ মূলত উপকূলবর্তী জেলা ও তার লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  শুধু কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ-কাল উত্তরবঙ্গের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

Follow Us