AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teachers in Politics: দল নয়, তবে সংগঠন করতে পারবেন শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

Education Minister: পশ্চিমবঙ্গের বাইরে বেশিরভাগ রাজ্যে এই নিয়মটা রয়েছে বলেও জানান মন্ত্রী। তবে দল না করতে পারলেও, সংগঠনের সদস্য হওয়ায় বাধা নেই বলে জানিয়েছেন তিনি। বিজেপির টিচার্স সেল করা যাবে না, কিন্তু অরাজনৈতিক যে সব সংগঠন আছে, সেগুলি করার ক্ষেত্রে শিক্ষকদের কোনও বাধা থাকছে না।

Teachers in Politics: দল নয়, তবে সংগঠন করতে পারবেন শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
দীপক বর্মনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 29, 2026 | 7:08 PM
Share

কলকাতা: এখন থেকে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কোনও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবে না। নতুন এই নীতির কথা বুধবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে দল না করা গেলেও সংগঠন করার ক্ষেত্রে আপত্তি নেই সরকারের। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।

বুধবার মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়া বিধি তৈরি করে দেওয়া হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের বিধিতেই থাকবে এই শর্ত। এই সিদ্ধান্ত নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। এই আবহে মন্ত্রী দীপক বর্মন বলছেন, এটা নতুন কিছু নয়। সরকারি স্কুলের শিক্ষকরা ইতিমধ্যেই এই নিয়মের আওতায় আছেন। এবার সরকার পোষিত স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হবে।

পশ্চিমবঙ্গের বাইরে বেশিরভাগ রাজ্যে এই নিয়মটা রয়েছে বলেও জানান মন্ত্রী। তবে দল না করতে পারলেও, সংগঠনের সদস্য হওয়ায় বাধা নেই বলে জানিয়েছেন তিনি। বিজেপির টিচার্স সেল করা যাবে না, কিন্তু অরাজনৈতিক যে সব সংগঠন আছে, সেগুলি করার ক্ষেত্রে শিক্ষকদের কোনও বাধা থাকছে না।

বুধবার মন্ত্রিসভায় অনুমোদন পায় এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রী দীপক বর্মন নিজেও একজন শিক্ষক ছিলেন। তাই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এ ব্যাপারে কোনও স্পষ্ট উত্তর দেননি মন্ত্রী।

Follow Us