AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: তিনদিন ধরে কলকাতায় ফুল বেঞ্চ, ভোট ঘোষণা সময়ের অপেক্ষা!

আগামী ১০ মার্চ সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক। ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার। এরপর দুপুর সাড়ে ১২টায় বিএলও-দের সঙ্গে আলোচনা এবং সাংবাদিক বৈঠক হওয়ার কথা।

Election Commission: তিনদিন ধরে কলকাতায় ফুল বেঞ্চ, ভোট ঘোষণা সময়ের অপেক্ষা!
নির্বাচন কমিশনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2026 | 4:44 PM
Share

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর খুব বেশিদিন বাকি নেই। এসআইআর প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পর এবার ভোট ঘোষণার অপেক্ষা। পুরোদমে কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। চলতি মাসের মাঝামাঝি সময়ে ভোট ঘোষণা হবে বলে সূত্রের খবর। তার আগেই কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ।

আগামী ৮ মার্চ অর্থাৎ রবিবার রাতে কলকাতায় আসবেন কমিশনের প্রতিনিধিরা। ৯ মার্চ (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় বা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে ওই প্রতিনিধি দলের বৈঠক হবে। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। এরপর কেন্দ্র ও রাজ্যের ২৪টি সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক হবে বলে জানা গিয়েছে।

এখানেই শেষ নয়, ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্যের সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবে কমিশন। আগামী ১০ মার্চ সকাল সাড়ে ১০টা নাগাদ মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক। ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার। এরপর দুপুর সাড়ে ১২টায় বিএলও-দের সঙ্গে আলোচনা এবং সাংবাদিক বৈঠক হওয়ার কথা।

পরপর কয়েক দফা বৈঠকের পরই ঘোষণা হতে পারে নির্বাচন। ২ থেকে ৩ দফায় ভোট হবে বলে সূত্রের খবর।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়