AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs RR : অভিষেকেই রেকর্ড প্রফুল ও শাকিবের, বড় জয় পেল হায়দরাবাদ!

IPL 2026 : আজকে যেভাবে দুই বোলার ৫ রানের মধ্যেই ৫ উইকেট পেয়ে গিয়েছিলেন, এক সেকেন্ডের জন্য হলেও আরসিবি সমর্থকরা ভেবেছিলেন, তাঁদের ৪৯ রানের রেকর্ড এবার ভাঙল বোধহয়। কিন্তু হায়,আরসিবি সমর্থকদের আশায় জল ঢেলে দিলেন রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা। তাঁদের ১০৬ রানের পার্টনারশিপের জন্যই আরসিবির রেকর্ড অক্ষত রইল। 

SRH vs RR : অভিষেকেই রেকর্ড প্রফুল ও শাকিবের, বড় জয় পেল হায়দরাবাদ!
অভিষেকেই কামাল করলেন শাকিব ও প্রফুল্ল Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 12:14 AM
Share

কলকাতা : প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেনের নাম এর আগে কতজন শুনেছেন ? আজ সেই দুই অনামী বোলার যেভাবে রাজস্থানের ব্যাটিংয়ের মেরুদন্ড ভাঙলেন, এর পরে তাঁদের নিয়ে আগ্রহ না জন্মালে কিছু বলার নেই। দুজনেরই আজ অভিষেক ম্যাচ, দুজনেই সফল হলেন। দুজনেই ৪টি করে উইকেট নিলেন। ২১৭ রান তাড়া করতে নেমে ১৫৯ রানে অল আউট হয়ে গেল রাজস্থান। কিন্তু আজকে যেভাবে দুই বোলার ৫ রানের মধ্যেই ৫ উইকেট পেয়ে গিয়েছিলেন, এক সেকেন্ডের জন্য হলেও আরসিবি সমর্থকরা ভেবেছিলেন, তাঁদের ৪৯ রানের রেকর্ড এবার ভাঙল বোধহয়। কিন্তু হায়,আরসিবি সমর্থকদের আশায় জল ঢেলে দিলেন রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা। তাঁদের ১০৬ রানের পার্টনারশিপের জন্যই আরসিবির রেকর্ড অক্ষত রইল।

আজ ঘরের মাঠে প্রথমে ব্যাটে নেমেছিল হায়দরাবাদ। অভিষেক শর্মা আজকেও ব্যর্থ। প্রথম বলেই তাঁকে আউট করলেন আর্চার। ট্র্যাভিস হেড করলেন ১৮। এরপর থেকেই দলকে টানা শুরু করলেন ঈশান কিষান ও হেনরিখ ক্লাসেন। ৯১ রানে যখন ঈশান ফিরলেন, ততক্ষনে হায়দরাবাদ স্কোরবোর্ডে বড় রান তোলা শুরু করেছে। সলিল অরোরা করলেন ১৩ বলে ২৪ রান। তাঁর বদান্যতায় ২০ ওভার শেষে হায়দরাবাদ করল ২১৬/৬। ৩৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন আর্চার। ১টি করে উইকেট পেয়েছেন সন্দীপ শর্মা, রিয়ান পরাগ, তুষার দেশপান্ডে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজস্থানের ইনিংসে ধস নামান প্রফুল। প্রথম ওভারেই তিনি আউট করেন বৈভব, ধ্রুব জুৱেল, প্রিটোরিয়াসকে। ৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ছিল ৯/৫। সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করলেন জাদেজা ও ফেরেইরা। ৩২ বলে ৪৫ করলেন জাদেজা ও ৬৯ রানে আউট হলেন ফেরেইরা। ১২৭ রানে ৬ নম্বর উইকেট পড়ার পর আর সেই অর্থে লড়াই করতে পারেনি রাজস্থান। তাদের ইনিংস থামল ১৫৯ রানে। অভিষেক ম্যাচেই ৩৪ রানেই ৪ উইকেট নিলেন হিঙ্গে ও ২৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন শাকিব হুসেনও। একপ্রকার দুই বোলারের হাতেই আত্মসমর্পণ করল রাজস্থান। ৫৭ রানে জিতলেন ঈশানরা।

আইপিএল মানেই এই প্রতিযোগিতায় প্রতিবছর উঠে আসেন একগাদা অনামী ক্রিকেটার। তারপর আইপিএল নামক তপ্ত আগুনে পুড়তে পুড়তে কেউ হন শচীন, কেউ হন কাম্বলি। কিন্তু দুই তরুণ যেভাবে প্রথম ম্যাচেই নিজেদের প্রমান করলেন, এই মুহূর্তে তাঁদের লম্বা রেসের ঘোড়া ছাড়া আর কিছু তো মনে হচ্ছে না।

Follow Us