AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: বাংলার জন্য নয়া স্পেশাল অবজার্ভার পাঠাচ্ছে কমিশন! এবার SIR-র সঙ্গে জুড়ে গেল ভোটও

Special Observer For Bengal: সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশন এন কে মিশ্রকে এই দায়িত্ব দিয়েছে। তিনি জনপ্রতিনিধিত্ব আইনের ১৯৫০-এর ১৩সিসি ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন। কিন্তু কোন দায়িত্ব পালন করবেন এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার?

SIR in Bengal: বাংলার জন্য নয়া স্পেশাল অবজার্ভার পাঠাচ্ছে কমিশন! এবার SIR-র সঙ্গে জুড়ে গেল ভোটও
নির্বাচন কমিশনImage Credit: সংগৃহিত (Social Media)
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 11:59 PM
Share

কলকাতা: বাংলার আসন্ন নির্বাচন এবং ভোটার তালিকার নিবিড় পরিমার্জনকে মাথায় রেখে নয়া নিয়োগ নির্বাচন কমিশনের। তালিকা পরিমার্জন এবং আসন্ন ভোটের প্রশাসনিক প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, সেই নিয়ে নজরদারি করার কাজেই ১৯৮৮ সালের ব্য়াচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার যখন নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তী, সেই সময়ে এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশন এন কে মিশ্রকে এই দায়িত্ব দিয়েছে। তিনি জনপ্রতিনিধিত্ব আইনের ১৯৫০-এর ১৩সিসি ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন। কিন্তু কোন দায়িত্ব পালন করবেন এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার? কমিশনের জারি করা বিবৃতি অনুযায়ী, বাংলার চলমান এসআইআর এবং আসন্ন ভোটে বিশেষ পর্যবেক্ষক বা স্পেশাল অবজার্ভারের দায়িত্ব পালন করতে চলেছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার।

উল্লেখ্য, প্রশাসনিক স্তরে সম্ভবত এই প্রথম দায়িত্ব পালন করতে চলেছেন বাংলার নয়া স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র। নির্বাচনী কাজে তাঁর দক্ষতা রয়েছে। তবে সবটাই নিরাপত্তার দিক থেকে। শেষ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। নিজের কর্মজীবনে দায়িত্ব সামলেছেন সিকিমের ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর হিসাবে। পরে হয়েছিলেন সেই রাজ্যের ডিজিপি।

গত জানুয়ারি মাসেই বাংলার এসআইআর-এর কাজে নতুন করে আরও ১২ জন স্পেশাল অবজার্ভার পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় নির্বাচন কমিশন। তবে এখনও পর্যন্ত আসা কমিশনের প্রতিটি প্রতিনিধি শুধুমাত্র এসআইআর-এর জন্যই ছিল। কিন্তু এই প্রথমবার বাংলার ভোট প্রস্তুতির বুঝে নিতে অবজার্ভার পাঠাচ্ছে নয়াদিল্লি।