AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uefa Nations League: হ্যারি কেনের পেনাল্টি মিস. ইয়ামালদের প্রত্যাবর্তন! ওয়েরজাবালের গোলে ইংল্যান্ড বধ স্পেনের!

England vs Spain: যদিও এই টুর্নামেন্ট থেকে আবার ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে। গতকাল ফ্রান্স বনাম তুরস্কের ম্যাচে একমাত্র গোল করেছেন তিনি। কিন্তু বাঁ পায়ের হাঁটুর চোটে পুরো প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন এই রিয়াল মাদ্রিদের তারকা। মাস কয়েক আগেই বিশ্বকাপ জিতেছে স্পেন। সেই দলের বিরুদ্ধেই নেমেছিল ইংল্যান্ড।

Uefa Nations League: হ্যারি কেনের পেনাল্টি মিস. ইয়ামালদের প্রত্যাবর্তন! ওয়েরজাবালের গোলে ইংল্যান্ড বধ স্পেনের!
হ্যারি কেন ও লামিন ইয়ামালImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 27, 2026 | 2:07 PM
Share

ইংল্যান্ড : উয়েফা নেশন্স লিগে (Uefa Nations League) স্পেন বনাম ইংল্যান্ড ম্যাচকে যদি দুই বছর আগের পুনরাবৃত্তি বলা হয়, তাহলে কি খুব ভুল হবে? কারণ ২০২৪ সালে ইউরো ফাইনালে (Euro Cup) মুখোমুখি হয়েছিল স্পেন বনাম ইংল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল স্পেন। ৮৬ মিনিটে জয়সূচক গোল করেছিলেন মিকেল ওয়েরজাবাল (Mikel Oyerzabal)। গতকাল উয়েফা নেশন্স লিগেও জয়ের গোল এল তাঁর পা থেকেই। এর ফলে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারাল স্পেন। পেনাল্টি মিস করলেন হ্যারি কেন।  ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ২ গোল দিয়ে জিতে গেল স্পেন। এই ম্যাচে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্প্যানিশ আর্মাডা।

মাস কয়েক আগেই বিশ্বকাপ জিতেছে স্পেন। হারিয়েছে আর্জেন্টিনার মতো দলকে। সেই দলের বিরুদ্ধেই নেমেছিল ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই স্পেনকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। ২ মিনিটের মাথায় তাঁর করা গোলেই এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। মার্ক গুয়েহির পা থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করে যান বার্সেলোনার এই তারকা ফুটবলার। ৮ মিনিটের মধ্যে স্পেনের ফাবিয়ান রুইজ গোল করলেও তা বাতিল করে দেওয়া হয় অফসাইডের জন্য। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছেন ফেরান তোরেস। এর মধ্যে দুই বার ইংল্যান্ড গোলকিপারকে একা পেয়েও গোল করতে অক্ষম হয়েছেন তিনি। ৩৫ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে করা অ্যান্থনি গর্ডনের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। ৪০ মিনিটের মাথায় হ্যারি কেনের হেড স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার পায়ে লেগে ঢুকে যায় গোলে। প্রথমার্ধে ২-১ এগিয়ে ছিল ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে কামব্যাক করা শুরু করে স্পেন । বেশ কিছু আক্রমণ করা হলেও খুব একটা লাভ হয়নি। ৫২ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইংল্যান্ড। মিস করেন হ্যারি কেন। এর ঠিক মিনিট সাতেক পরেই পরিবর্ত ফুটবলার অ্যালেক্স বায়না গোল করে সমতা ফেরান স্পেনের। এখানেও ইংল্যান্ডের ভুল। ৭৩ মিনিটের মাথায় বায়নার পাস থেকে গোল করে স্পেনকে ৩-২ এগিয়ে দেন মিকেল ওয়েরজাবাল। শেষ অবধি আর গোল শোধ করতে পারেনি ইংল্যান্ড। এর ফলে প্রথম ম্যাচ জিতে শুরু করেছে স্পেন। যদিও এই টুর্নামেন্ট থেকে আবার ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে। গতকাল ফ্রান্স বনাম তুরস্কের ম্যাচে একমাত্র গোল করেছেন তিনি। কিন্তু বাঁ পায়ের হাঁটুর চোটে পুরো প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন এই রিয়াল মাদ্রিদের তারকা।

Follow Us