Diamond Harbour Police Officials: দ্বিতীয় দফার ভোটের আগেই কড়া কমিশন, সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধকারিক
Election Commission suspends multiple police officers: প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে ডায়মন্ড-হারবারে। তার আগে এ ঘটনায় স্বভাবতই চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, শুধু ডায়মন্ড হারবার নয়, একাধিক থানার পুলিশ আধিকারিককেই সাসপেন্ড করা হয়েছে।

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যসচিবকে চিঠি দিয়ে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনের। কার্যকর করতে হবে২৫ তারিখের মধ্যেই। সাসপেন্ড করা হয়েছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারকে। পদক্ষেপ ডায়মন্ড হারবারের এসডিপিও-র বিরুদ্ধে। সতর্ক করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও।
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে ডায়মন্ড-হারবারে। তার আগে এ ঘটনায় স্বভাবতই চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর, শুধু ডায়মন্ড হারবার নয়, একাধিক থানার পুলিশ আধিকারিককেই সাসপেন্ড করা হয়েছে। তালিকায় রয়েছেন…
- সন্দীপ গড়াই, আইপিএস (IPS), অতিরিক্ত পুলিশ সুপার (Addl. SP), ডায়মন্ড হারবার
- সজল মণ্ডল, এসডিপিও (SDPO), ডায়মন্ড হারবার
- মৌসুম চক্রবর্তী, ইন্সপেক্টর ইন চার্জ, ডায়মন্ড হারবার থানা
- অজয় বাগ, ইন্সপেক্টর ইন চার্জ, ফলতা থানা
- শুভেচ্ছা বাগ, অফিসার ইন চার্জ, উস্থি থানা
এছাড়াও ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ডঃ ঈশানি পালকে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, আগের একটি অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। এদিকে সকলের কাজেই খুশি হয়নি কমিশন। অভিযোগ, যে নির্দেশগুলি দেওয়া হয়েছিল সেগুলি তারা সঠিকভাবে পালন করেননি। ওয়াকিবহাল মহলের মতে, এখন ভোটের আগে যাতে যাবতীয় বিষয় কমিশনের নির্দেশ মতো হয় তাই নিশ্চিত করতে চাইছে কমিশন।
