AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DCvsPBKS: আজ প্রতিপক্ষ ‘অপরাজিত’ পাঞ্জাব, প্রিয়াংশ-শ্রেয়সকে রোখাই চ্যালেঞ্জ দিল্লির!

Shreyas Iyer : আজকের এই ম্যাচ পাঞ্জাব কিংসের কাছে বেশ স্পেশাল। কারণ দলের অধিনায়ক শ্রেয়স ও কোচ রিকি পন্টিং একসময় ছিলেন দিল্লির সদস্য। ফলে, আজকের ম্যাচ তাদের কাছে বদলার। এই আইপিএল থেকে শ্রেয়স আইয়ারদের লক্ষ্য একটাই। গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য শ্রেয়সদের। ১৯ বছর প্রতিযোগিতা হয়ে গেলেও এখনও চ্যাম্পিয়ন হয়নি পাঞ্জাব।

DCvsPBKS: আজ প্রতিপক্ষ 'অপরাজিত' পাঞ্জাব, প্রিয়াংশ-শ্রেয়সকে রোখাই চ্যালেঞ্জ দিল্লির!
Can DC stop Shreyas Iyer?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 25, 2026 | 12:43 PM
Share

কলকাতা : এই আইপিএল টুর্নামেন্ট বড়ই চমকপ্রদ। একটা দল যদি একটা ম্যাচ জিততে গেলে হিমশিম খায়, সেখানে আর এক দল এখনও গোটা প্রতিযোগিতায় অপরাজিত। আজ সেই অপরাজেয় হওয়ার ধারা আরও একটু এগোনোর লক্ষ্যেই দিল্লির বিরুদ্ধে নামতে চলেছে পাঞ্জাব কিংস। ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচে জিতেছে পাঞ্জাব, একমাত্র কেকেআর ম্যাচ ভেস্তে গিয়েছে ফলে ১ পয়েন্ট পেয়ে গিয়েছে পাঞ্জাব। আজ এই রেকর্ডই ভাঙতে চাইবে দিল্লি।

আজকের এই ম্যাচ পাঞ্জাব কিংসের কাছে বেশ স্পেশাল। কারণ দলের অধিনায়ক শ্রেয়স ও কোচ রিকি পন্টিং একসময় ছিলেন দিল্লির সদস্য। ফলে, আজকের ম্যাচ তাদের কাছে বদলার। এই আইপিএল থেকে শ্রেয়স আইয়ারদের লক্ষ্য একটাই। গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য শ্রেয়সদের। ১৯ বছর প্রতিযোগিতা হয়ে গেলেও এখনও চ্যাম্পিয়ন হয়নি পাঞ্জাব। কিন্তু শ্রেয়স আসার পরেই বদল ঘটেছে দলে। গতবার ফাইনাল খেললেও রানার্স হয়েছিল পাঞ্জাব। এবারে এখনও অপরাজিত। ক্রমাগত ধারাবাহিক পারফরম্যান্স করছেন অধিনায়ক শ্রেয়সও। শুরু থেকেই ভাল শুরু করছেন ওপেনার প্রিয়াংশ আর্য। আগের ম্যাচেই ৯৩ রানে আউট হয়েছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন প্রভসিমরন সিং। কুপার কনোলি কয়েকদিন আগেই ফিরেছেন দেশে, তাই তাঁর বদলে কে খেলবেন সেটা এখনও জানা যায়নি।

পাঞ্জাবের স্পিন কোচ সিরাজ বাহুতুলে কনোলিকে নিয়ে বললেন,”ও আজ খেলছে।” কনোলি নিজেও দারুন ফর্মে রয়েছেন। কিন্তু এই আইপিএলে এখনও খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারছে না দিল্লি। গত ম্যাচেই তাদের বিরুদ্ধে ১৩৫ রান করেছিলেন হায়দরাবাদের অভিষেক শর্মা। কে এল রাহুল এক ম্যাচ রান পেলেই পরের ম্যাচ ব্যর্থ হচ্ছেন। বোলিংও খুব একটা আহামরি নয় দিল্লির। চলতি আইপিএলে এই মুহূর্তে ৬ নম্বরে দিল্লি ক্যাপিটালস। ৩ ম্যাচ জয় ও ৩ ম্যাচ হারসহ ৬ পয়েন্ট পেয়েছেন অক্ষররা। আজকের ম্যাচে লড়াই মূলত পাঞ্জাবের ব্যাটিং ও দিল্লির বোলিংয়ের। আজকে কি পাঞ্জাবকে কম রানে আটকাতে পারবে দিল্লি, সেই দিকেই নজর থাকবে সমর্থকদের।

Follow Us