AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assembly Election: ভোটের প্রস্তুতি শুরু, ট্রেনিং দেওয়া হচ্ছে ১৪৪৪ অফিসারকে

Assembly Election: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ। জ্ঞানেশ কুমার বলেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে পুরো নির্বাচন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। কমিশন বলেছে ভোটারদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে।

Assembly Election: ভোটের প্রস্তুতি শুরু, ট্রেনিং দেওয়া হচ্ছে ১৪৪৪ অফিসারকে
ভোটার কার্ড
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 7:42 PM
Share

নয়া দিল্লি: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে সামনে রেখে এবার সব ব্যবস্থার কথা জানিয়ে দেওয়া হল কমিশনের তরফে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মোতায়েন করা হবে পর্যবেক্ষকদের। মোট ১ হাজার ৪৪৪ জন আধিকারিককে নিয়ে দু’দিন ধরে দিল্লির IIIDEM-এ চলছে ট্রেনিং।

১ হাজার ৪৪৪ জনের মধ্যে রয়েছে ৭১৪ জন জেনারেল অবজারভার, ২৩৩ জন পুলিশ অবজারভার, ৪৯৭ জন এক্সপেনডিচার অবজারভার। স্বচ্ছ ভোট করার ক্ষেত্রে এই পর্যবেক্ষকদের ভূমিকা কী হবে, তা বুঝিয়ে দিল কমিশন।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ। জ্ঞানেশ কুমার বলেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে পুরো নির্বাচন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। কমিশন বলেছে ভোটারদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের সমস্ত নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে এবং ভোটার ইনফরমেশন স্লিপ সময়মতো বিতরণ নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের জন্য পর্যবেক্ষকদের সর্বদা তৎপর থাকার নির্দেশ দিয়েছে কমিশন। ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটারদের ন্যূনতম সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি এখন তুঙ্গে। পরিস্থিতির উপর নজর রাখছে নির্বাচন কমিশন।

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?