AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayushman Bharat scheme: বাংলায় কত মানুষ আয়ুষ্মান ভারত পাবে জানিয়ে দিলেন স্বপন দাশগুপ্ত

Ayushman Bharat scheme in Bengal: স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে উত্তরবঙ্গের উপর বিশেষ নজর দিচ্ছে সরকার। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইএমস। পাশাপাশি তৈরি হবে বিশেষ ক্যানসার হাসপাতাল। অন্যদিকে সুন্দরবন ও পুরুলিয়ার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। জোর বীরভূমেও।

Ayushman Bharat scheme: বাংলায় কত মানুষ আয়ুষ্মান ভারত পাবে জানিয়ে দিলেন স্বপন দাশগুপ্ত
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত Image Credit: TV 9 Bangla
| Updated on: Jun 22, 2026 | 1:16 PM
Share

কলকাতা: বাজেটে বরাদ্দ বাড়ল একের পর এক জনমুখী প্রকল্পে। তাতেই খুশির হাওয়া বাংলায়। এরইমধ্যে আয়ুষ্মান ভারত নিয়েও বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বরাদ্দ ৩ হাজার ১০০ কোটি টাকা। শুধু তাই নয়, যে সমস্ত গরিব মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদেরও চিন্তার কারণ নেই। তাঁদের জন্যও বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী। তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নাগরিক মহলে। 

এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। প্রতিটা উফভোক্ত পরিবার প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি এই প্রকল্পের জন্য মোট ৩ হাজার ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করছি।” এরপরই তাঁর সংযোজন, “ আনুমানিক ৭ কোটি মানুষ এর আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন না তাঁদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।” 

অন্যদিকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে উত্তরবঙ্গের উপর বিশেষ নজর দিচ্ছে সরকার। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইএমস। পাশাপাশি তৈরি হবে বিশেষ ক্যানসার হাসপাতাল। অন্যদিকে সুন্দরবন ও পুরুলিয়ার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। জোর বীরভূমেও। অর্থমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে একটা এইএমস, সুন্দরবন এবং পুরুলিয়া, দার্জিলিংয়ে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, সিউরি সুপার স্পেশ্যালিটি হাসপাতালকে একটি উন্নত মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে।”  

Follow Us