AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাইপাস সংলগ্ন কলোনিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন

হাওয়া ও ঘনবসতির কারণে দ্রুত ছড়ায় আগুন।

বাইপাস সংলগ্ন কলোনিতে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন
নিজস্ব চিত্র
| Updated on: Dec 22, 2020 | 10:19 PM
Share

কলকাতা: ইএম বাইপাসের বেঙ্গল কেমিক্যাল কারখানার পাশে নেতাজি নগর কলোনিতে বিরাট বড় অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন (Fire)। ইতিমধ্যেই ভস্মীভূত হয়েছে ১০ থেকে ১৫ টি ঝুপড়ি।

তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি। কলোনির বাসিন্দারা প্রত্যেকেই নিরাপদ স্থানে সরে গিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল।

সেই কলোনিতে কয়েকশো ঘরবাড়ি রয়েছে। সেই বাড়িগুলির সামনে মজুত ছিল দাহ্য পদার্থ। হাওয়া ও ঘনবসতির কারণে দ্রুত ছড়ায় আগুন।

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির সব পড়ুয়াকে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ১৫ টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিস, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

ঘটনাস্থলে গিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, আগুন আসতে আসতে নিয়ন্ত্রণে আসছে। যেসব ঝুপড়ি পুড়ে গিয়েছে তা পুনর্নিমান করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

দমকলের ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রায় সম্পূর্ণ কলোনিই ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। বাইপাস সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন লাগার ফলে যানজট দেখা যায় রাস্তায়। আগুন নেভানোর কাজ এখনও চলছে।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের