AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bijoygarh: বিধ্বংসী আগুন বিজয়গড়ে, দাউদাউ করে জ্বলছে বাজার

Bijoygarh: তবে শেষ পাওয়া খবর অনুযায়ী (রাত্রি ১১.২৮) আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বস্তুত, তবে আজ শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল।

Bijoygarh: বিধ্বংসী আগুন বিজয়গড়ে, দাউদাউ করে জ্বলছে বাজার
বিজয়গড়ে আগুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 11:53 PM
Share

কলকাতা: কলকাতার বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি ডেকরেটার্স সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ন’টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী (রাত্রি ১১.২৮) আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বস্তুত, তবে আজ শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল।

এক নজরে দেখুন সব আপডেট (সর্বশেষ তথ্য উপরে)

  1. এ দিকে, আগুনের জেরে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কারণ যে গোডাউনে আগুন লেগেছে তার গা ঘেষে আরও একাধিক বাড়ি-ফ্ল্যাট রয়েছে। আগুনের জেরে গোডাউনের দেওয়ালেও ফাটল ধরতে শুরু করেছে। এমনকী আগুনের প্রখর তাপে পাশের বাড়ির একটি জানলার প্লাস্টিক গলে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এলাকার কাউন্সিলর।
  2. গোডাউনের পাশেই এলাকার এক বাসিন্দার গ্যারাজ রয়েছে। তিনি টিভি ৯ বাংলাকে বলেন, “আমরা খবর পেয়েছি পৌনে দশটা নাগাদ। আমি গাড়ি ঢোকাতে গিয়ে দেখি আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকল ডাকা হয়। বুঝতে পারছি না কখন আগুন নিভবে।”
  3. এ দিন, রাত্রিবেলা প্রথমে পোড়া গন্ধ পান এলাকাবাসী। তারপর দেখা যায় কোনওভাবে আগুন লেগে গিয়েছে ওই গোডাউনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। শুধু তাই নয়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোডাউনের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে।
  4. স্থানীয় সূত্রে খবর, এই গোডাউনে  বাঁশ-কাঠ-কাপড় মজুত থাকত। মুলত প্যান্ডেল করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেই সকল সামগ্রী মজুত থাকত এই গোডাউনে। ফলত, আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে।
  5. বিজয়গড় বাজারে রবিবার রাত্রি ৯টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর প্রথমে চারটি ও পরে পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর