AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire Scare in Kolkata Metro: মেট্রোয় আগুন আতঙ্ক! বেলগাছিয়ায় ঢুকতেই ধোঁয়ায় ভরে গেল কামরা, ব্যাহত পরিষেবা

Kolkata Metro Service: কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ লাইনে মেট্রো থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে পৌঁছতেই দেখা যায় যে একটি কামরা থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে।

Fire Scare in Kolkata Metro: মেট্রোয় আগুন আতঙ্ক! বেলগাছিয়ায় ঢুকতেই ধোঁয়ায় ভরে গেল কামরা, ব্যাহত পরিষেবা
মেট্রোর কামরা ভরে গেল ধোঁয়ায়।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 04, 2026 | 7:39 PM
Share

কলকাতা: অফিস ফিরতি সময়ে মেট্রোয় চরম দুর্ভোগ। আগুন আতঙ্ক বেলগাছিয়া মেট্রো স্টেশনে। মেট্রোর রেক থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। দ্রুত খালি করানো হয় কামরা। যাত্রীদের বের করে আনা হয় নিরাপদভাবে।

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ লাইনে মেট্রো থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে পৌঁছতেই দেখা যায় যে একটি কামরা থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। নিমেষে গোটা বগি ধোঁয়ায় ভরে যায়। চরম আতঙ্কিত হয়ে পড়েন মেট্রোর যাত্রীরা। কোনওমতে তারা মেট্রোর দরজা ঢুকে হুড়মুড়িয়ে স্টেশনে নেমে পড়েন।

প্রাথমিকভাবে অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে। তার জেরেই প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এই ঘটনার জেরে সাময়িকভাবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। বর্তমানে ধীরে ধীরে মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কী কারণে ধোঁয়া বের হল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেকটিকে নিরাপদে কারশেডে নিয়ে যাওয়া হয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা