AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিনে দুপুরে হরিদেবপুরে চলল গুলি, ১২ ঘণ্টার ব্যবধানে ফের বেহালায় হিংসা

Firing at Behala: শনিবার রাতে হরিদেবপুরের শিশির বাগানে গুলি চলে। তার ১২ ঘণ্টার ফের এলাকায় হিংসার ছবি।

দিনে দুপুরে হরিদেবপুরে চলল গুলি, ১২ ঘণ্টার ব্যবধানে ফের বেহালায় হিংসা
নিজস্ব চিত্র।
| Updated on: Jun 13, 2021 | 5:07 PM
Share

কলকাতা: দিনে দুপুরে ফের গুলি চলল হরিদেবপুরে (Haridebpur)। অভিযোগ, রবিবার দুপুরে কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে এসে স্থানীয় মুচিপাড়া বাজারের ভিতর ঢুকে প্রথমে দোকানদারদের মারধর করে। তারপর দু’ রাউন্ড গুলি চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের অভিযোগ, গুলি চালানোর পিছনে ভাস্কর সেন নামে এক দুষ্কৃতীর হাত রয়েছে। এর আগে শনিবার রাতে হরিদেবপুরের শিশির বাগানে গুলি চলে। তার ১২ ঘণ্টার ফের এলাকায় হিংসার ছবি। স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেটরাজ ও এলাকা দখলকে ঘিরেই বার বার উত্তেজনা ছড়াচ্ছে হরিদেবপুরে।

দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় নিয়েও ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। শাসকদলের এক পক্ষের অভিযোগ, অন্য গোষ্ঠী এই ঘটনায় মদত দিচ্ছে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। মুচিবাজার সংলগ্ন এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে গুলি চলে বলে অভিযোগ। সেই সময় স্থানীয়রা বিষয়টি বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে জানান। পুলিশকে জানানো হয়। এরপর সেই সময়ের মতো ঝামেলা মিটে যায় বলে স্থানীয়দের দাবি।

কিন্তু রবিবার সকালে ১১টা নাগাদ ফের মুচিবাজার এলাকা উত্তপ্ত হয়। অভিযোগ, বাজারের দুই ব্যবসায়ীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁদের মারধর করা হয়। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। সেই ঝামেলার রেশ ধরেই শূন্যে দু’ রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এরপরই এলাকায় বেহালা থানার বিরাট পুলিশ বাহিনী আসে। পুলিশের প্রাথমিক অনুমান, শনিবার ও রবিবারের ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িয়ে। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। এলাকা দখলকে কেন্দ্র করেই ঝামেলা।

আরও পড়ুন: ‘ভোটের আগে বাংলায় দাঙ্গা পাকানোর ছক কষেছিলেন রাজীব!’

পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। যে ব্যবসায়ীদের মারধর করা হয়েছে অভিযুক্তদের তাঁদের সঙ্গে কোনও ব্যক্তিগত ঝামেলা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে নজরে রাখা হচ্ছে রাজনৈতিক বিবাদের অভিযোগও। যদিও তৃণমূলের একাংশের দাবি, যারা মারধর করেছে তারা দুষ্কৃতী, এটাই তাদের পরিচয়। তাদের রাজনৈতিক কোনও পরিচয় নেই। তবে সবদিক খোলা রেখেই তদন্ত করছে পুলিশ।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?