AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Former TMC MLA Paresh Pal: গ্রেফতার হতে পারেন তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা? গ্রিন সিগন্যাল দিয়ে রাখল আদালতও

Post Poll Violence Case in Bengal: বেলেঘাটার অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য গত ১ জুন পরেশ পালকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান পরেশ। কিন্তু তাতে শেষ রক্ষা হচ্ছে না।

Former TMC MLA Paresh Pal: গ্রেফতার হতে পারেন তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা? গ্রিন সিগন্যাল দিয়ে রাখল আদালতও
প্রতীকী ছবি Image Credit: ChatGPT
| Edited By: | Updated on: Jun 03, 2026 | 1:57 PM
Share

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় চাপ বাড়ছে তৃণমূলের। নতুন সরকার তৈরির পর থেকেই একেবারে রুদ্র মেজাজে পুলিশ। চলছে জোরকদমে ধড়পাকড়। এবার কী আরও বিপাকে পড়তে চলেছেন বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল? আদালতে হাজিরা এড়ালে বিপদ বাড়তে পারে প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের, নির্দেশ সিবিআই আদালতের। 

প্রসঙ্গত, বেলেঘাটার অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য গত ১ জুন পরেশ পালকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান পরেশ। কিন্তু তাতে শেষ রক্ষা হচ্ছে না। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১১ জুন। ওই দিন হাজিরা না দিলে তাঁর চাপ যে আরও বাড়তে পারে তা একপ্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ হাজিরা না দিলেই তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্পষ্ট নির্দেশ আদালতের। জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা, খবর সূত্রের। 

প্রসঙ্গত, অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে নাম ছিল পরেশ পালের। সরাসরি তাঁর মদতেই। এছাড়াও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও ছিল চার্জশিটে। মোট ১৮ জনের নাম ছিল। যদিও ২০২৫ সালের অগস্টে এক লক্ষ টাকার বন্ডে পরেশের জামিন মঞ্জুর করে আদালত। তাঁর পাশাপাশি স্বপন সমাদ্দার,পাপিয়া ঘোষের ক্ষেত্রেও এই পদক্ষেপ করে কোর্ট। সিবিআই চার্জশিট চার বছরে দিলেও অভিযুক্তরা সকলেই তদন্তে সহযোগিতা করেছেন। সেই মর্মেই জামিন মঞ্জুর করেছিল বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ। এখন দেখার এই কেসের জল কতদূর গড়ায়। 

Follow Us