AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Buddadeb Bhattacharjee: আজীবনের মত পাম অ্যাভিনিউ ছাড়লেন ‘দাদা’, কান্নায় চোখ ঝাপসা শান্তির

Buddadeb Bhattacharjee: শান্তি দাস এক সময় পরিচারিকার কাজ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে। বহুদিন আগের কথা। সে সময় সুচেতনের জন্মও হয়নি। শান্তি দাস বলেন, "ওনার বাড়িতে ঠিকাকাজ করতাম। তারপর ওনাদের মেয়ে হল। বৌদি বলল,শান্তি তুমি জানো, মেয়ের তেলমালিশ তোমাকেই করতে হবে।"

Buddadeb Bhattacharjee: আজীবনের মত পাম অ্যাভিনিউ ছাড়লেন 'দাদা', কান্নায় চোখ ঝাপসা শান্তির
একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির পরিচারিকা ছিলেন শান্তি দাস। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 8:40 PM
Share

কলকাতা: ৫৯এ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বের হল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। চারদিকে তখন থিক থিক করছে মানুষের ভিড়। শববাহী গাড়ি ধরে কাঁদতে কাঁদতে হেঁটে চলেছেন বহু, অনেকে আবার চোখের জল মুছতে মুছতে বুদ্ধবাবুকে এগিয়ে দিলেন পাড়ার মোড় অবধি। এর আগে বহুবার এই পথে গাড়িতেই বেরিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ফিরেছেন আবার। তবে বৃহস্পতিবার পাম অ্যাভিনিউ ছেড়ে রওনা দিলেন, একেবারে অগস্ত্য যাত্রা। ‘দাদা’র চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন শান্তি দাস।

শান্তি দাস এক সময় পরিচারিকার কাজ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে। বহুদিন আগের কথা। সে সময় সুচেতনের জন্মও হয়নি। শান্তি দাস বলেন, “ওনার বাড়িতে ঠিকাকাজ করতাম। তারপর ওনাদের মেয়ে হল। বৌদি বলল,শান্তি তুমি জানো, মেয়ের তেলমালিশ তোমাকেই করতে হবে। আমরা একদম বাড়ির পিছনেই থাকি। খুব ভাল সম্পর্ক ছিল। খুব ভাল ব্যবহার ছিল।”

শান্তি দাসের কথায়, পাড়ায় এরকম একজন মানুষ ছিলেন, সেটাই তাঁদের আলাদা শক্তি ছিল। বলেন, “দাদা ছিল অনেক সাহস পেতাম। কোনও ভয় কাজ করত না। ৫০-৬০ বছর ধরে পাশাপাশি থাকা। আর দেখতে পাব না দাদাকে। ভেবেই তো কান্না পেয়ে যাচ্ছে।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ