AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alert Issued in 3 Districts: ৩ জেলায় জারি হয়ে গেল অ্যালার্ট, আজ রাত থেকে শুরু ‘খেল’

Heavy rain forecast Bengal: হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, গণনার দিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের অন্তত ৫টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Alert Issued in 3 Districts: ৩ জেলায় জারি হয়ে গেল অ্যালার্ট, আজ রাত থেকে শুরু 'খেল'
গণনার আগে দুর্যোগের আশঙ্কাImage Credit: AI
| Edited By: | Updated on: May 03, 2026 | 4:30 PM
Share

কলকাতা: রাত পোহালেই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের গুরুত্বপূর্ণ দিনে জারি অ্যালার্ট। হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, গণনার দিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের অন্তত ৫টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এই যে, আপাতত গরমের দাপট বাড়ার কোনও আশঙ্কা নেই। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।

ভোট গণনার কাজে নিযুক্ত কর্মী এবং রাজনৈতিক দলগুলোর সমর্থকদের জন্য এই আবহাওয়া কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গণনাকেন্দ্রের বাইরে জমায়েত এবং যাতায়াতের ক্ষেত্রে বৃষ্টির কারণে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.