AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Woman Auto Driver: আইটির চাকরি ছেড়ে চালাচ্ছেন অটো, মাসে কত আয় করছেন জানেন?

Woman Auto Driver Viral Video: সম্প্রতি, এক যাত্রী ওই মহিলা অটোচালকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই যাত্রী তাঁরই অটোতে চড়ে গন্তব্যে পৌঁছন। তিনিই জানান, ওই মহিলা অটোচালকের জীবনের গল্প যেমন তাঁকে অবাক করেছে, তেমনই অনুপ্রাণিতও করেছে। ইনস্টাগ্রামে নেজরিন মিধলাজ নামে ওই মহিলা লেখেন, "কখনও কখনও সবচেয়ে শক্তিশালী গল্পগুলো আসে সবচেয়ে অপ্রত্যাশিত কথোপকথন থেকে।"

Woman Auto Driver: আইটির চাকরি ছেড়ে চালাচ্ছেন অটো, মাসে কত আয় করছেন জানেন?
ভাইরাল অটো চালকImage Credit: x
| Updated on: May 30, 2026 | 1:39 PM
Share

নয়া দিল্লি: চুল ছোট ছোট করে কাঁটা। চোখে হালকা কাজল, কপালে টিপ। মুখে লেগে রয়েছে মিষ্টি হাসি। ঠিক এইভাবেই হাসিমুখে প্রত্যেক দিন শত শত যাত্রীকে পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। আসলে পেশায় তিনি অটোচালক (Woman Auto Driver Viral Video)। কিন্তু, তাঁর কর্মজীবনের ইতিহাস শুনলে আপনিও চমকে উঠবেন। বাস্তবে যে এমনটাও হয়, তা অনেকেরই কল্পনার বাইরে। সম্প্রতি, এমনই এক মহিলা অটোচালকের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কাহিনি শুনে অনেকেই আকাশ থেকে পড়ছেন।

আইটি ম্যানেজার থেকে অটোচালক

সম্প্রতি, এক যাত্রী ওই মহিলা অটোচালকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই যাত্রী তাঁরই অটোতে চড়ে গন্তব্যে পৌঁছন। তিনিই জানান, ওই মহিলা অটোচালকের জীবনের গল্প যেমন তাঁকে অবাক করেছে, তেমনই অনুপ্রাণিতও করেছে। ইনস্টাগ্রামে নেজরিন মিধলাজ নামে ওই মহিলা লেখেন, “কখনও কখনও সবচেয়ে শক্তিশালী গল্পগুলো আসে সবচেয়ে অপ্রত্যাশিত কথোপকথন থেকে।” এরপরই তিনি ওই মহিলা অটোচালকের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন।

মিধলাজ জানিয়েছেন, ওই মহিলা অটোচালক আসলে একজন আইটি ম্যানেজার ছিলেন। কর্পোরেট জগতেই শুরু হয়েছে তাঁর কর্মজীবন। ৯ বছর আইটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তাহলে তারপর কেন অটো চালানোর মতো পেশাকে বেছে নিলেন? অটোচালক জানিয়েছেন, কর্পোরেটের জগত তাঁকে মানসিক দিক থেকে বিপর্যস্ত করে দিয়েছিল। তবে, এখন তিনি সবরকম চাপ, মানসিক উত্তেজনা থেকে মুক্ত। নিজের জীবন বাঁচচেন নিজের শর্তে।

মাসে ৬০ হাজার আয়

ওই মহিলা অটোচালক জানিয়েছেন, নতুন পেশার জগতে তিনি ভালো রয়েছেন। মাসে প্রায় ৬০ হাজার টাকা আয় করছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁর মতো খুশি এই মুহূর্তে আর কেউ নয়। মিধলাজের মতে, এভাবে আরামদায়ক পেশা ছেড়ে দেওয়ার সাহস খুব কম মানুষেরই থাকে। সব সাফল্যের গল্প একরকম হয় না। কখনও কখনও, প্রতিপত্তির, উঁচু পদের থেকে শান্তিকে বেছে নেওয়াই সবথেকে সাহসী সিদ্ধান্ত হতে পারে।

নেটিজেনরা কী বলছেন?

মহিলা অটোচালকের গল্প অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই বিষয়ে একজন কমেন্টে লেখেন, ” আমিও এক সাধারণ ও সুখী জীবন চাই। ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আরেকজন লেখেন, “চাপের মধ্যে থাকার থেকে চাপমুক্ত থাকাই শ্রেয়।” আবার কেউ তাঁর আইটি জীবনের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.