AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: মধ্যপ্রদেশ থেকে ফের বাংলার দিকে ইউটার্ন নিম্নচাপের, আবার শুরু বৃষ্টি

West bengal Weather Updates: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়।

Weather Update: মধ্যপ্রদেশ থেকে ফের বাংলার দিকে ইউটার্ন নিম্নচাপের, আবার শুরু বৃষ্টি
প্রবল বৃষ্টির পূর্বাভাসImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 06, 2026 | 5:05 PM
Share

কলকাতা: আপাতত নিম্নচাপের হাত থেকে রেহাই নেই। রবিবার পরিস্থিতি একটু ভাল থাকলেও, আকাশ ফের মুখ ভার করতে পারে বলেই জানা যাচ্ছে। কারণ ফের ফিরে আসছে নিম্নচাপ। আবহাওয়া দফতর বলছে, মধ্যপ্রদেশ থেকে বাংলার দিকে ‘ইউ টার্ন’ নিম্নচাপের। পুরনো নিম্নচাপেই কাল থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। অপরদিকে, বুধবার দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।বুধবার ভারী বৃষ্টি দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও।

তবে শুধু এখানেই শেষ নয়, নয়দিন পরও বেঁচে রয়েছে নিম্নচাপ। এর প্রভাবে বৃষ্টি হবে। আর বৃষ্টি বাড়লে জলস্তর বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ফলত, গঙ্গায় জলস্তর বাড়ার পিছনে এই বৃষ্টি। নিম্নচাপের জেরে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির সতর্কতা।

রবিবার উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে কমবে বৃষ্টি।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা