AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast in Kolkata: মাঝরাতে ফের ভাসবে কলকাতা, তিলোত্তমার পাশাপাশি লাল সতর্কতা জারি এই জেলাগুলিতেও

Rain Forecast in Kolkata: সন্ধ্যার কিছু সময় পরে পূর্ব মেদিনীপুর ও হাওড়ার জন্য জারি হয়েছে লাল সতর্কতা। এই ২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। লাল সতর্কতা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলিতে।

Rain Forecast in Kolkata: মাঝরাতে ফের ভাসবে কলকাতা, তিলোত্তমার পাশাপাশি লাল সতর্কতা জারি এই জেলাগুলিতেও
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 07, 2024 | 11:51 PM
Share

কলকাতা: ভেসেছে সোমবারের সন্ধ্যা। এবার মঙ্গলবার রাতেও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কিছু ক্ষণের মধ্যেই কলকাতায় বৃষ্টি শুরুর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। লাল সতর্কতা জারি কলকাতা, দুই ২৪ পরগনায়। লাল সতর্কতা মুর্শিদাবাদ, নদিয়াতেও। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রপাতের সময় নিরাপদে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই ছবি দেখা যেতে পারে উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায়। 

সন্ধ্যার কিছু সময় পরে পূর্ব মেদিনীপুর ও হাওড়ার জন্য জারি হয়েছে লাল সতর্কতা। এই ২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। লাল সতর্কতা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলিতে। এখানেও বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত নিয়ে আলাদা করে সতর্ক থাকার কথা বলেছে আবহাওয়া দফতর। এদিকে সোমবারের ঝড়-বৃষ্টিতে রাজ্যের নানা প্রান্ত থেকে একাধিক মৃত্যুর খবর এসেছে। সে কারণেই এদিন আলাদা করে লাগাতার সতর্কবার্তা আসছে হাওয়া অফিসের তরফে। 

তবে এদিন সন্ধ্যাতে প্রথমেই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের জন্য লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। তিন জেলাতেই ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তা সত্যি করে বৃষ্টিও নামে। রাত দশটা থেকে ব্যাপক বৃষ্টি দেখা যায় বীরভূমের নানা প্রান্তে। বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট, বোলপুর সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ ঝড়ো হাওয়ার দেখা মেলে। তাতেই স্বস্তিতে জেলার কৃষকেরা। 

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়