AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Forecast in Bengal: ফের নতুন নতুন নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত, এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Rain Forecast in Bengal: বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়।

Weather Forecast in Bengal: ফের নতুন নতুন নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত, এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
জলমগ্ন শহর।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 1:59 PM
Share

কলকাতা: মেঘ সরে ফের হাসছে আকাশ। সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে রোদের দেখা মিলল। কিন্তু এরইমধ্যে দক্ষিণবঙ্গের চাষিদের জন্য স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। ধান রোয়ার মরশুমে আরও বৃষ্টির আশা। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এরইমধ্যে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নতুন নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিতও মিলেছে বলে খবর। ফলে নতুন করে নিম্নচাপ তৈরি হলে পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে নজর রয়েছে আবহাওয়া দফতরের। 

তবে আপাতত বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার দক্ষিণের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এই জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আপেক্ষিকভাবে অনেকটাই বেশি থাকতে পারে। 

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলির বৃষ্টির মাত্রা করতে পারে নতুন রেকর্ড। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। একই ছবি দেখা যেতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এখানেও রীতিমতো ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়িতে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। 

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?