AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Latest Weather Update: আজ থেকেই খেলা শুরু, প্রবল বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা

তবে আজ থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার অতি ভারী ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা জারি হয়েছে।

Bengal Latest Weather Update: আজ থেকেই খেলা শুরু, প্রবল বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা
কলকাতার আবহাওয়াImage Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 4:55 PM
Share

কলকাতা: নিম্নচাপের ফাঁড়া কেটেছে। আপাতত বাংলার উপর থেকে। তবে বৃষ্টি থেকে মুক্তি এখনই মিলছে না। ফের বিরতি কাটিয়ে বৃষ্টির দাপট শুরু হবে। তবে এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। জানা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি রাজস্থানের দিকে সরেছে। সরাসরি এর প্রভাব আর নেই বাংলাতে। তবে, মৌসুমী মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ছত্তিশগঢ়ের নিম্নচাপের উপর দিয়ে গোপালপুরের হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বৃষ্টি হবে কি না তা বলা যাচ্ছে না।

শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। দু’এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, এই তিনদিন কার্যত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে, মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আবার বাড়তে পারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলায় থাকছে। ভারী বৃষ্টি হতে পারে,বীরভূম মুর্শিদাবাদে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে।

তবে আজ থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার অতি ভারী ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না হলেও সামান্য অস্বস্তি হতে পারে ।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত