AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tigress Pregnancy: বাঘিনি যে অন্তঃস্বত্ত্বা কীভাবে বোঝা যায়? অরণ্য বদলালে কি ঝুঁকি বাড়ে?

Tigress: বক্সায় বাঘিনির জন্য এনক্লোজার তৈরি করা হয়েছিল। কিন্তু সেই এনক্লোজার  থেকে একবার নয় দুবার বেরিয়ে গিয়েছে সেই বাঘিনি। একবার চলে গিয়েছল অসমে। সেখান থেকে ঘুমপাড়ানি গুলি দিয়ে উদ্ধার করে আনা হয় তাকে। আর এবার সিঁদ কেটে সে সোজা বেরিয়ে গিয়েছে। তার উপর নজর রাখছে বন দফতর।

Tigress Pregnancy: বাঘিনি যে অন্তঃস্বত্ত্বা কীভাবে বোঝা যায়? অরণ্য বদলালে কি ঝুঁকি বাড়ে?
Image Credit: PTI
| Updated on: Nov 15, 2026 | 8:27 PM
Share

কলকাতা: মানুষ হোক বা বাঘ, সন্তান তো সন্তানই। গর্ভে হোক বা ভূমিষ্ঠ হওয়ার পর, তাকে আগলে রাখকে চায় সব মা-ই। সম্প্রতি বক্সায় নিয়ে আসা বাঘ পথেই হারিয়েছে তার সন্তানদের। বাঘিনীর অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর যতক্ষণে সামনে এসেছে, ততক্ষণে তিন সন্তানের গর্ভপাত হয়েছে। প্রশ্ন উঠেছে, বাঘিনি যে অন্তঃস্বত্ত্বা তা কি জানা ছিল না? এক অরণ্য থেকে অন্য অরণ্যে সরানোর সময় কি কোনও শারীরিক পরীক্ষাই হয়নি তার?

বক্সায় বাঘিনির জন্য এনক্লোজার তৈরি করা হয়েছিল। কিন্তু সেই এনক্লোজার  থেকে একবার নয় দুবার বেরিয়ে গিয়েছে সেই বাঘিনি। একবার চলে গিয়েছল অসমে। সেখান থেকে ঘুমপাড়ানি গুলি দিয়ে উদ্ধার করে আনা হয় তাকে। আর এবার সিঁদ কেটে সে সোজা বেরিয়ে গিয়েছে। তার উপর নজর রাখছে বন দফতর। এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে তার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর।

কীভাবে বোঝা যায় বাঘিনি অন্তঃস্বত্ত্বা?

একমাস পর্যন্ত বাঘিনিকে দেখে কিছু বোঝার উপায় নেই। অবসরপ্রাপ্ত বনকর্তা প্রদীপ ব্যাস জানিয়েছেন, এক-দেড় মাস পর থেকে শারীরিক গঠন দেখে বুঝতে হয় যে বাঘিনি অন্তঃস্বত্ত্বা। তারপর হয় পরীক্ষা-নিরিক্ষা।

অন্তঃস্বত্ত্বা থাকাকালীন বাঘ কি নিজেকে পৃথক রাখে?

বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতি সেভাবেই তৈরি, যেখানে বাঘিনি অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আলাদা করে তাকে কোথাও রাখা হয় না। সে যেভাবে শিকার করে, সেভাবেই করে। স্বাভাবিক সব কাজকর্মই করে। তাতে বাঘিনির শরীরে কোনও প্রভাব পড়ে না।

অন্তঃস্বত্ত্বা অবস্থায় বাঘিনিকে সরালে কি কোনও সমস্যা হয়?

বাঘের ক্ষেত্রে গর্ভপাত হওয়া খুব একটা স্বাভাবিক বিষয় নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। প্রাক্তন বনকর্তা প্রদীপ ব্যাস বলেন, পরিবেশ বদল হলে স্ট্রেস লেভেল বাড়তে পারে। কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গেলে হতে পারে সমস্যা। এছাড়া সরানোর সময় ঘুমপাড়ানি গুলি লাগলে শরীরে যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তার জেরেও শরীরে প্রভাব পড়ে। ফলে ঝুঁকি তৈরি হতে পারে।

Follow Us