Indian Railway: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া অংশে দূরপাল্লার ট্রেনে থাকতেই হবে আইডেন্টিটি কার্ড, কিসের আশঙ্কা করছে গোয়েন্দারা?

Indian Railway Updates: গোয়েন্দা সূত্রে খবর, অনুপ্রবেশের ক্ষেত্রে বারবারই হাতিয়ার করা হচ্ছে রেলপথকে। মূলত অনুপ্রবেশ করে রেলপথ ব্যবহার করে নাম ভাঁড়িয়ে কলকাতা বা দেশের বাণিজ্য নগরী এবং দেশের রাজধানীতে পৌঁছানোর চেষ্টায় রয়েছে অনেকে। এমন তথ্য এসেছে গোয়েন্দা সংস্থার কাছে।

Indian Railway: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া অংশে দূরপাল্লার ট্রেনে থাকতেই হবে আইডেন্টিটি কার্ড, কিসের আশঙ্কা করছে গোয়েন্দারা?
ভারতীয় রেলImage Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 05, 2026 | 7:25 PM

কলকাতা: ভারত নেপাল সীমান্ত এবং ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া অংশে চলাচলকারী ট্রেনগুলির উপরে নজরে নির্দেশ, দূরপাল্লার ট্রেনে পরিচয়পত্র নিয়ে ওঠা বাধ্যতামূলক করল রেল। অনলাইন টিকিট কেটে ট্রেনে উঠে দেখাতে হবে পরিচয়পত্র। তা না দেখানো হলে সেই যাত্রীকে টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করা হবে। অন্যান্য জ়োনের জন্য এই নির্দেশ বলবৎ থাকলেও আলাদা করে কঠোরভাবে পালনের জন্য নির্দেশ গেল নেপাল এবং বাংলাদেশ সীমান্তবর্তী অংশে। এই অংশে যেখানে দূরপাল্লার ট্রেন চলাচল করছে সেই জ়োনের রেল কর্তাদের আলাদা করে দেওয়া হল নির্দেশ। 

সূত্রের খবর, প্রতিটি জ়োনের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের এই নির্দেশ যথাযথ পালন করার জন্য রেল বোর্ড থেকে চিঠিও দেওয়া হয়েছে। রেল বোর্ড সূত্রে খবর, ভারত নেপাল এবং ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অংশে চলাচল করে এমন লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনের উপরে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির একদম শেষ অনুচ্ছেদে বাংলাদেশ এবং নেপাল সীমান্তকে পৃথকভাবে নজর রাখার জন্য বলা হয়েছে বলেও জানা যাচ্ছে। 

গোয়েন্দা সূত্রে খবর, অনুপ্রবেশের ক্ষেত্রে বারবারই হাতিয়ার করা হচ্ছে রেলপথকে। মূলত অনুপ্রবেশ করে রেলপথ ব্যবহার করে নাম ভাঁড়িয়ে কলকাতা বা দেশের বাণিজ্য নগরী এবং দেশের রাজধানীতে পৌঁছানোর চেষ্টায় রয়েছে অনেকে। এমন তথ্য এসেছে গোয়েন্দা সংস্থার কাছে। বিশেষ করে, রেলপথ ব্যবহার করে দেশের ভিতরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। যে কারণে এই চিঠিতে নির্দিষ্ট করে ভারত নেপাল সীমান্ত এবং ভারত বাংলাদেশ সীমান্ত এই দুটি জায়গার উপরে বিশেষ নজর রাখার জন্য চিফ কমার্শিয়াল ম্যানেজারদের নির্দেশ দেওয়া হল।