AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mutual Fund: অল্প বিনিয়োগে বিশাল লাভ ঘরে তুলতে চাইছেন? SBI এর মিউচুয়াল ফান্ডগুলির রেকর্ড কিন্তু অবাক করতে পারে

Mutual Fund: সংস্থার একাধিক ফান্ড গত পাঁচ বছরে ভাল পারফর্ম করেছে। কিছু ফান্ড বিনিয়োগকারীদের তহবিল প্রায় তিন গুণ বাড়িয়েছে। ২০ হাজার টাকার এসআইপি পাঁচ বছরের ব্যবধানে ৩৩ লাখে পৌঁছে গিয়েছে।

Mutual Fund: অল্প বিনিয়োগে বিশাল লাভ ঘরে তুলতে চাইছেন? SBI এর মিউচুয়াল ফান্ডগুলির রেকর্ড কিন্তু অবাক করতে পারে
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Updated on: Jun 23, 2024 | 9:26 AM
Share

কলকাতা: শেয়ার বাজারের পাশাপাশি বর্তমানে মিউচচুয়াল ফান্ডের দিকেও ঝুঁকছেন দেশ তথা রাজ্যের একটা বড় অংশের মানুষ। কেউ করছেন এককালীন বিনিয়োগ, কেউ আবার চাইছেন SIP. কিন্তু, কোন ফান্ডে বিনিয়োগ করলে ভরাডুবির সুযোগ কম, কোন ফান্ডে বিনিয়োগ করলে অচিরেই বড় লাভ আসতে পারে তা নিয়ে ধোঁয়াশা দেখা যায় অনেকের মনেই। কিন্তু, এখন এমন কিছু ফান্ড নিয়ে কথা হবে যেগুলি গত পাঁচ বছরে সেরা রিটার্ন দিতে সফল হয়েছে। কথা হচ্ছে এসবিআইয়ের মিউচুয়াল ফান্ডগুলি নিয়ে। যা গত পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে। সংস্থার একাধিক ফান্ড গত পাঁচ বছরে ভাল পারফর্ম করেছে। কিছু ফান্ড বিনিয়োগকারীদের তহবিল প্রায় তিন গুণ বাড়িয়েছে। ২০ হাজার টাকার এসআইপি পাঁচ বছরের ব্যবধানে ৩৩ লাখে পৌঁছে গিয়েছে। 

SBI থিম্যাটিক ইক্যুইটি ফান্ড গত পাঁচ বছরে ৪২.৪৮ শতাংশ SIP রিটার্ন সহ সেরা মিউচুয়াল ফান্ড হিসাবে উঠে এসেছে। ২০ হাজার টাকার SIP বা ১২ লক্ষ টাকার মোট বিনিয়োগ পাঁচ বছরে ৩৩.৫০ লক্ষ টাকায় পরিণত হয়েছে। এর পোর্টফোলিওতে রয়েছে এসবিআই, পাওয়ার গ্রিড, এনটিপিসি এবং কোল ইন্ডিয়ার মতো স্টক। 

অন্যদিকে চর্চায় রয়েছে আরও একটি ফান্ড। এসবিআই-এর কনট্রা ফান্ড। যা পাঁচ বছরে ৩৬.৫৪ শতাংশ বার্ষিক এসআইপি রিটার্ন দিয়েছে। ২০ হাজার টাকার একটি এসআইপি পাঁচ বছরে ২৯.১৩ লক্ষ টাকায় পরিণত হয়েছে। এর পোর্টফোলিতে প্রধান স্টকের তালিকায় রয়েছে নিফটি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই। সংস্থার আরও এমন কিছু ফান্ড রয়েছে যেগুলি পাঁচ বছরে ৩৩.২৫ শতাংশ পর্যন্তও বার্ষিক এসআইপি রিটার্ন দিয়েছে। দেখা গিয়েছে ২০ হাজার টাকার একটি SIP পাঁচ বছরের মেয়াদে ২৭.০৭ লক্ষ টাকায় পরিণত হয়েছে। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা