Indranil Sen’s wife: ১ কোটির অস্থাবর সম্পত্তি, ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দার আর কী কী আছে?
সম্প্রতি, ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়। ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী ছাড়াও দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে আরও তিনজনের। এতদিন রাজনৈতিক চর্চায় ছিলেন ইন্দ্রনীল সেন আর এবার চর্চায় তাঁর স্ত্রীও।

কলকাতা: চন্দননগর থেকে লড়াই করেছিলেন তিনি। তবে ছাব্বিশের ভোটে পরাজিত হন তিনি। আর তারপরই বলেছিলেন, আর সক্রিয় রাজনীতি করবেন না। কথা হচ্ছে ইন্দ্রনীল সেনকে নিয়ে। সম্প্রতি, ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে গানে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করতেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন। বেআইনিভাবে প্রিপুজোর টিকিট বিক্রি (Pre Puja Ticket) করত মন্ত্রীর স্ত্রীয়ের সংস্থা। সম্প্রতি, ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়। ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী ছাড়াও দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে আরও তিনজনের। এতদিন রাজনৈতিক চর্চায় ছিলেন ইন্দ্রনীল সেন আর এবার চর্চায় তাঁর স্ত্রীও।
কী কাজ করেন ইন্দ্রনীল সেনের স্ত্রী? তাঁর আয় কত? ২০২৬-এর নির্বাচনে ইন্দ্রনীল সেন হলফনামায় নিজের ও তাঁর স্ত্রীর আয়ের হিসাব দিয়েছিলেন। সেখান থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে-
- ২০২০-২০২১ অর্থবর্ষে তাঁর আয় ১১ লক্ষ ২৫ হাজার ৬১০ টাকা
- ২০২১-২০২২ অর্থবর্ষে তাঁর আয় ১৩ লক্ষ ৯৮ হাজার ৮৮০ টাকা
- ২০২২-২০২৩ অর্থবর্ষে তাঁর আয় ১৫ লক্ষ ১৩ হাজার ৭৬০ টাকা
- ২০২৩-২০২৪ অর্থবর্ষে তাঁর আয় ৪৪ লক্ষ ২৮ হাজার ৬৭০ টাকা
- ২০২৪-২০২৫ অর্থবর্ষে আয় ১৪ লক্ষ ৯১ হাজার ২৩০ টাকা
- ছাব্বিশের ভোটের আগে হলফনামা জমা দিয়েছিলেন ইন্দ্রনীল সেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ইন্দ্রনীলের স্ত্রী হাতে নগদ ছিল ৮ হাজার ৪২০ টাকা
- মধুছন্দা সেনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ রয়েছে
- তার মধ্যে একটিতে আছে-৩ লক্ষ ৪৩ হাজার ৯৭৬ টাকা
- আর একটিতে আছে-৭ লক্ষ ১৯ হাজার ৫৮০ টাকা
- অন্য একটি অ্যাকাউন্টে জমা রয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৮০০ টাকা
- তাঁর অ্যাকাউন্টে ১০ লক্ষ ১৫ হাজার ৯০৫ টাকাও আছে।
- মোট ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে টাকা।
- এছাড়াও একাধিক জায়গায় তাঁর বিনিয়োগ রয়েছে।
- হুগলির সিঙ্গুরে জমি রয়েছে তাঁর। যার বাজারমূল্য ২কোটি ৯ হাজার ৪৭ হাজার ৫০০ টাকা
- একটি ১৩৯৪ স্কোয়ার ফিট ফ্ল্যাট রয়েছে তাঁর। বাজার মূল্য-২ কোটি ৩৮ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকা।
- মধুছন্দা সেনের মোট অস্থাবর সম্পত্তি ১ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার ৬৪২ টাকা
