AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Tribunal: ১৭৭৭টি নাম নিষ্পত্তির পর ট্রাইব্যুনাল ছেড়ে দিলেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

SIR Tribunal: সুপ্রিম কোর্টের নির্দেশে, যে কয়েকজনের আলাদাভাবে নিষ্পত্তি করা হয়, সেগুলিও করেছিলেন হাইকোর্টের এই প্রাক্তন প্রধান বিচারপতি। আপাতত ট্রাইব্যুনালের কাজ চলছে, তবে ভোটের পর নতুন করে কতজনের নামের নিষ্পত্তি হল, সেই সংখ্যা সামনে আসেনি।

SIR Tribunal: ১৭৭৭টি নাম নিষ্পত্তির পর ট্রাইব্যুনাল ছেড়ে দিলেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম
টি এস শিবজ্ঞানমImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2026 | 4:44 PM
Share

কলকাতা: ট্রাইব্যুনালের কাজে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এসআইআরে (SIR) বাদ যাওয়ার নামের নিষ্পত্তি করছে ট্রাইব্যুনাল। মোট ১৯টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যেগুলির মাথায় আছেন প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতিরা। একটি ট্রাইব্যুনালের মাথায় ছিলেন শিবজ্ঞানম। এবার তিনি ইস্তফা দিলেন।

জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই ট্রাইব্যুনাল ছেড়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। পারিবারিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। গত ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন তিনি। মোট ১৭৭৭ জন ভোটারের নিষ্পত্তি করেছেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে, যে কয়েকজনের আলাদাভাবে নিষ্পত্তি করা হয়, সেগুলিও করেছিলেন হাইকোর্টের এই প্রাক্তন প্রধান বিচারপতি। আপাতত ট্রাইব্যুনালের কাজ চলছে, তবে ভোটের পর নতুন করে কতজনের নামের নিষ্পত্তি হল, সেই সংখ্যা সামনে আসেনি।

সুপ্রিম কোর্ট গত ১০ মার্চ এই নির্দেশ দেয়। ট্রাইব্যুনাল গঠন হয় ২০ মার্চ। কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে। কলকাতা হাইকোর্টের ১৯ জন অবসারপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়। কলকাতার জোকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে ট্রাইব্যুনাল বসছে। অনলাইনে বা অফলাইনে আবেদন করা যাচ্ছে ট্রাইব্যুনালে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ