AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jyotipriya Mallick: হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার বালুর, হঠাৎ কী হল?

Jyotipriya Mallick: রেশন ডিলার বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র নাম নিয়ে বেড়েছিল চাপানউতোর। এরইমধ্যে সল্টলেকের দুটি বাড়ির পাশাপাশি বেনিয়াটোলে বালুর বাবার বাড়িতেও যায় ইডি। তার আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Jyotipriya Mallick: হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার বালুর, হঠাৎ কী হল?
জ্যোতিপ্রিয় মল্লিক।
| Edited By: | Updated on: Sep 17, 2024 | 4:48 PM
Share

কলকাতা: হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, সোমবার নিম্ন আদালতে নতুন করে জামিনের আবেদন করবেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা চিন্তা করে নতুন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি জেলের সুপার জ্যোতিপ্রিয়র চিকিৎসার জন্য সমস্তভাবে সাহায্য করবেন। এসেছে এমন নির্দেশ। প্রয়োজনে সরকারি ও বেসরকারি যে কোনও হাসপাতাল থেকেই চিকিৎসা করাতে পারবেন।

সে কারণেই আপাতত উচ্চ আদালতে জামিন মামলা নয়। নিম্ন আদালতে র‍্যাশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর, শঙ্কর আঢ্য জামিন পেয়েছেন। সেই পথে হেঁটে নিম্ন আদালতে যাবেন বালু। এখন দেখার সেখানে জল কোনদিকে গড়ায়। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্য মন্ত্রী। প্রায় ২১ ঘণ্টা একটানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ভোর রাতে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 

রেশন ডিলার বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র নাম নিয়ে বাড়তে থাকে চাপানউতোর। এরইমধ্যে সল্টলেকের দুটি বাড়ির পাশাপাশি বেনিয়াটোলে বালুর বাবার বাড়িতেও যায় ইডি। তার আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে চলতি বছরের শুরুতে রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়েন জ্যোতিপ্রিয়। বনমন্ত্রীর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তা ছাড়াও পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বও ছিল তাঁর উপর।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের