AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanti Ganguly: পুরভোটের আগে বড় বার্তা দিলেন কান্তি গঙ্গোপাধ্যায়

আরও এক বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "যে কোনও দাবি দাওয়া দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলবে। সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে একাট্টা করতে হবে।" 

Kanti Ganguly: পুরভোটের আগে বড় বার্তা দিলেন কান্তি গঙ্গোপাধ্যায়
কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিএম নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 24, 2026 | 7:54 PM
Share

কলকাতা: এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ডাক দিয়েছিলেন বিরোধীদের একজোট করতে। জানিয়েছিলেন তিনি রং দল দেখবেন না। একসঙ্গে লড়বেন। আর এবার বিজেপিকে ঠেকাতে সব বিরোধীদের একমঞ্চে আসার কথা বলছেন প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। পুরভোটের আগে এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

কী বলেছেন কান্তি?

সমস্ত দেশপ্রেমিক মানুষকে একটা মঞ্চে আসতে হবে। তবে, কতগুলি আচরণ বিধি মানতে হবে। ক্ষমতালোভী দলবদলুদের বাদ দিতে হবে। কাজটা কঠীন, কিন্তু করতে হবে। এই আচরণবিধি মেনে যদি প্রার্থী নির্বাচন করে তবে ভেবে দেখা যেতে পারে।” আরও এক বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “যে কোনও দাবি দাওয়া দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলবে। সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে একাট্টা করতে হবে।”

বিজেপিকে ঠেকাতে আগেই বিরোধীরা ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে। নয়া দিল্লিতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে তারা। তবে, সেই জোটের মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন বিভেদ দেখা গিয়েছে। ফলে বিপুল জনভোট নিয়ে আসা বিজেপিকে পরাস্ত এইভাবে কতটা করা যাবে সেই প্রশ্ন তুলছেন একাংশ রাজনীতিবিদরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আপনাদের হয়ত মনে হতে পারে এখন এরা এক হচ্ছেন। আমরা বরাবরই জানি এখন এরা এক হচ্ছেন। কখনও মাঝে মাঝে দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি। এই কুস্তিটা দেখাতে হত।”

Follow Us