AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: লোন নিয়ে ৪৯ লক্ষের গাড়ি কেনেন অর্জুন সিং, বছরে কত আয় করেন তিনি

Arjun Singh: বিজেপি প্রার্থীর গ্যারাজে রয়েছে একটি ফরচুনার গাড়ি, যার দাম ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়। এছাড়া রয়েছে ৫২.৪০ গ্রাম সোনা, যার মূল্য বর্তমানে ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকা।

Arjun Singh: লোন নিয়ে ৪৯ লক্ষের গাড়ি কেনেন অর্জুন সিং, বছরে কত আয় করেন তিনি
অর্জুন সিংImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: May 14, 2024 | 7:35 PM
Share

ব্যারাকপুর: অর্জুন সিং-এর নামটাই যথেষ্ট। বারবার দলবদল করলেও, ভাটপাড়া অঞ্চলের দাপুটে নেতা হিসেবে এখনও চর্চায় রয়েছেন অর্জুন সিং। লোকসভা ভোটের আগে বিজেপিতে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে ভাটপাড়ার বিধায়ক ছিলেন অর্জুন সিং। তৃণমূল ক্ষমতায় আসার অনেক আগে থেকেই ভাটপাড়া ছিল তাঁর গড়। পরে বিজেপির টিকিটে সাংসদ হওয়ার পর আবার ঘাসফুলে ফিরে যান তিনি। ২০২৪-এ টিকিট না পাওয়ার পরই আবার গেরুয়া শিবিরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই দাপুটে নেতা অর্জুন সিং-এর রয়েছে কোটি টাকার সম্পত্তি।

২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১১ লক্ষ ৪৩ হাজার ৬৪৭ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে আয় বেড়ে হয়েছিল ২২ লক্ষ ৯২ হাজার ২২০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তুলনায় কম আয় করেছিলেন তিনি, আয় ছিল ১৩ লক্ষ ৪১ হাজার ৮৮০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ১২ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা ও ২০২২-২৩ অর্থবর্ষে ১৭ লক্ষ ৪৩ হাজার ৯৮০ টাকা আয় করেন তিনি। তাঁর স্ত্রী ঊষা সিং-এর কোনও আয় নেই বলে উল্লেখ করেছেন অর্জুন সিং।

অর্জুন সিং-এর হাতে আছে ১০ লক্ষ ৮ হাজার ৩২৫ টাকা। এছাড়া একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা আছে তাঁর। ২৪ লক্ষ টাকার শেয়ারে বিনিয়োগ করেছেন অর্জুন সিং। এছাড়া এনএসএস স্কিমে ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন তিনি।

বিজেপি প্রার্থীর গ্যারাজে রয়েছে একটি ফরচুনার গাড়ি, যার দাম ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা বলে উল্লেখ করা হয়েছে হলফনামায়। এছাড়া রয়েছে ৫২.৪০ গ্রাম সোনা, যার মূল্য বর্তমানে ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৬ লক্ষ ৯৩ হাজার ২২১ টাকার সোনা। সব মিলিয়ে অর্জুন সিং-এর অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ২২ লক্ষ ৫৭ হাজার ৩০৯ টাকা।

অর্জুন সিং-এর নামে নেই কোনও জমি, তবে তাঁর একাধিক বাড়ি আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে সব মিলিয়ে বাড়ির দাম মোট ১ কোটি ৪৫ লক্ষ ১৬ হাজার ৪৫৬ টাকা।

অর্জুনের দেওয়া তথ্য বলছে, ফরচুনার গাড়িটি কেনার জন্য ঋণ নিয়েছিলেন তিনি। মোট ৩১ লক্ষ ৬৭ হাজার ১৯৪ টাকার ঋণ নেন। আয়ের উৎস হিসেবে অর্জুন উল্লেখ করেছেন, তাঁর সাংসদ পদের জন্য প্রাপ্ত ভাতা ও ব্যবসা।

Follow Us