AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Fund: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্কে কত টাকা আছে জানেন, কত ক্যাশ আছে হাতে

TMC Property: ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস দলটি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি দলের চেয়ারপার্সন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে সেই দল। একে একে শিবির ছাড়ছেন অনেকেই। কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও আলোচনা শুরু করেছেন তৃণমূলনেত্রী।

TMC Fund: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্কে কত টাকা আছে জানেন, কত ক্যাশ আছে হাতে
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজImage Credit: PTI
| Updated on: Jun 13, 2026 | 5:49 PM
Share

কলকাতা: ১৫ বছরের ক্ষমতা হারানোর পর ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিধানসভায় ৮০ জনের মধ্যে অন্তত ৬০ জন বিক্ষুব্ধ শিবিরে। লোকসভাতেও একে একে হাত ছাড়ছেন প্রায় ২০ জন সাংসদ। একদিকে দফায় দফায় বিক্ষব্ধদের নাম সামনে আসছে, আর অন্য়দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পরপর মামলা দায়ের হচ্ছে রাজ্যে। জোড়াফুল প্রতীক আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে তো? প্রশ্ন উঠতে শুরু করেছে। এই তৃণমূলের হাতে কত টাকা আছে জানেন? কত সম্পত্তির মালিক তৃণমূল?

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ২০২৪-২০২৫ অর্থবছরের যে অডিট রিপোর্ট তৃণমূল কংগ্রেস আপলোড করেছে, তাতেই অনুমান করা যায় তৃণমূলের হাতে ঠিক কত টাকা আছে। (৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সম্পত্তির রিপোর্ট দেওয়া হয়েছে)

ব্যাঙ্কে রাখা টাকার মোট পরিমাণ: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে রয়েছে মোট ৬,২৫,৭৯,৮৭,২৬৪ টাকা (৬২৫ কোটি ৭৯ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা)

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট: তৃণমূলের ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে ২,৫০,৭৭,২৮,৩২২ (২৫০ কোটি ৭৭ লক্ষ ২৮ হাজার ৩২২ টাকা)।

ব্যাঙ্ক ব্যালান্স মিলিয়ে তৃণমূলের ব্যাঙ্কে থাকা মোট টাকার পরিমাণ ৮,৭৬,৫৭,১৫,৫৮৬ (৮৭৬ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ৫৮৬ টাকা)।

কত টাকার চেক রয়েছে: অডিট রিপোর্ট অনুযায়ী, চেক হিসেবে তৃণমূলের ঘরে আরও ৫০,০০,০০,০০০ (৫০ কোটি টাকা) টাকার কথা উল্লেখ করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসেবে রয়েছে ৩১,২৮,০২৮ (৩১ লক্ষ ২৮ হাজার ২৮ টাকা)।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?