AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown Durgapuja: নিজেদের ব্লকেই দুর্গাপুজোর অঞ্জলি দিতে পারবেন কি? এবার সেই সিদ্ধান্ত হবে লটারিতেই! বড় নির্দেশ হাইকোর্টের

New Town CC Block Durga Puja Lottery: হিডকোর জমিতে পুজো করার জন্য প্রয়োজনীয় অনুমতি মেলেনি। পাশাপাশি পুজোর বার্ষিক খরচের আনুমানিক হিসেবও জমা দেওয়া হয়নি। এই জোড়া কারণে এনকেডিএ (NKDA) পুজোর অনুমোদন বাতিল করে দেয়। এর পরই একই জায়গায় দুর্গাপুজো করার অধিকার দাবি করে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়।

Newtown Durgapuja: নিজেদের ব্লকেই দুর্গাপুজোর অঞ্জলি দিতে পারবেন কি? এবার সেই সিদ্ধান্ত হবে লটারিতেই! বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 12:54 PM
Share

কলকাতা: নিউটাউনের CC ব্লকে এ বছর দুর্গাপুজো কে আয়োজন করবে, তার সমাধান লুকিয়ে রয়েছে একটি লটারিতে! পুজোকে কেন্দ্র করে নিউটাউন CC ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও প্রতিবেশীদের এক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংঘাত চরম আকার ধারণ করলে জল গড়ায় আদালতে। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, লটারির মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন গোষ্ঠী পুজো আয়োজনের দায়িত্ব পাবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, হিডকোর জমিতে পুজো করার জন্য প্রয়োজনীয় অনুমতি মেলেনি। পাশাপাশি পুজোর বার্ষিক খরচের আনুমানিক হিসেবও জমা দেওয়া হয়নি। এই জোড়া কারণে এনকেডিএ (NKDA) পুজোর অনুমোদন বাতিল করে দেয়। এর পরই একই জায়গায় দুর্গাপুজো করার অধিকার দাবি করে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়। অধিকার ছিনিয়ে নিতে ও পুজো নিশ্চিত করতে হাইকোর্টের দরবারে হাজির হয় পুজো কর্তৃপক্ষ।

বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়েছেন, লটারি প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবেন এস্টেট ম্যানেজার। ফলে লটারির জয়ের ওপরই এখন নির্ভর করছে CC ব্লকের সাধারণ বাসিন্দারা পাড়ার মণ্ডপে গিয়ে অঞ্জলি দিতে পারবেন কি না। অন্যদিকে, পুজোকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও রকম আইনশৃঙ্খলাজনিত জটিলতার সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখতে স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Follow Us