AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: শুক্রতে ‘বিদ্রোহী’ হয়েছিলেন মেয়ে, শনিতে বড় সিদ্ধান্ত নিলেন ফিরহাদ

Firhad Hakim: মেয়র জানিয়েছেন, সরকারি নম্বর তিনি ছেড়ে দিলেন। যেহেতু তিনি মন্ত্রী থাকছেন না, তাই তিনি সরকারি নম্বর থেকে গ্রুপ লেফট করেছেন। তবে নিজের ব্যক্তিগত নম্বর রেখেছেন সেই গ্রুপে। তবে, ফিরহাদ এটাও প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, দলের এই খারাপ ফলের দায় নিয়েই কি তিনি গ্রুপ ছেড়েছেন?

Firhad Hakim: শুক্রতে 'বিদ্রোহী' হয়েছিলেন মেয়ে, শনিতে বড় সিদ্ধান্ত নিলেন ফিরহাদ
কী সিদ্ধান্ত নিলেন?Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 09, 2026 | 8:04 PM
Share

কলকাতা: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে তৃণমূলের প্রচারে প্রথম সারিতে দেখা যায়। নিজের বাবার হয়ে প্রচার তো বটেই পাশাপাশি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিভিন্ন প্রচার কর্মসূচিতে উপস্থিত থাকেন। সেই ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম শুক্রবার সমাজ মাধ্যমে মহাভারতের প্রসঙ্গ তুলে করে মমতাকে ‘ধৃতরাষ্ট্র’ ও অভিষেককে ‘দুর্যোধন’ বলে খোঁচা দিয়েছিলেন। আর একদিন কাটতে না কাটতেই বড় পদক্ষেপ করলেন তাঁর বাবা ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র জোড়া হোয়াটস আপের জোড়া গ্রুপ থেকে বেরিয়ে গেলেন।

কেন এই সিদ্ধান্ত নিলেন?

মেয়র জানিয়েছেন, সরকারি নম্বর তিনি ছেড়ে দিলেন। যেহেতু তিনি মন্ত্রী থাকছেন না, তাই তিনি সরকারি নম্বর থেকে গ্রুপ লেফট করেছেন। তবে নিজের ব্যক্তিগত নম্বর রেখেছেন সেই গ্রুপে। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, দলের এই খারাপ ফলের দায় নিয়েই কি তিনি গ্রুপ ছেড়েছেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লড়াইয়ের সঙ্গী ফিরহাদ হাকিম। অন্যতম, ভরসার জায়গাও তিনি। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো যখন জেলায়-জেলায় ভোটের প্রচারে ব্যস্ত, তখন নিজের কেন্দ্র ভবানীপুরের প্রচারের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তাঁরই কাঁধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান থেকে পরাজয়ের সঙ্গী ববি। যেদিন ক্ষমতাচ্যূত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করছিলেন, সেই দিনও নিজের একপাশে রেখেছিলেন তাঁকে। ফলত, ববি হাকিমের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে উত্তাপ যে ক্রমেই বাড়াবে অন্তত দলের যে সময় একের পর এক নেতা বিপক্ষে মুখ খুলছেন, সেই সময় ফিরহাদকে নিয়ে চর্চা হবে তা বলার অন্ত রাখে না।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?