AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bikash Bhawan Protest: আমরা অসহায় ছিলাম না, সংযত ছিলাম, চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছি : কলকাতা পুলিশ

Bikash Bhawan Protest: চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে। মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার বৃহস্পতিবারের ঘটনার ব্যাখ্যা দিল পুলিশ।

Bikash Bhawan Protest: আমরা অসহায় ছিলাম না, সংযত ছিলাম, চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছি : কলকাতা পুলিশ
সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2025 | 2:15 PM
Share

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছে বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার সকালে যে পরিস্থিতির সূত্রপাত হয়, ২৪ ঘণ্টা পরও সেই একই ছবি দেখা যায় শিক্ষা দফতরের সামনে। বৃহস্পতিবার রাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী গুরুতর আহতও হন। এবার পুরো ঘটনার ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ।

এডিজি সাউথবেঙ্গল সুপ্রতিম সরকার বৃহস্পতিবারের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আন্দোলনকারীরা জোর করে গেট ভেঙে ঢুকে পড়ে। মূল চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তখনও পুলিশ কিছু বলেনি। অনেকেই বলছেন, অসহায় পুলিশ-দর্শক পুলিশ। কিন্তু পুলিশ সচেতনভাবে কিছু করেনি। পুলিশ আন্দোলনকারীদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি দেখিয়েছে।”

সুপ্রতিম সরকারের স্পষ্ট বক্তব্য, “পুলিশ ধৈর্য ধরেছে। সংযত থেকেছে। গেট ভাঙার সময়ও বলপ্রয়োগ করা হয়নি। ৭ ঘণ্টা ধরে বুঝিয়েছে পুলিশ।”

সুপ্রতিম সরকার আরও জানান, ওই চত্বরে ৫৫টি সরকারি অফিস আছে। সন্ধ্যার পর সেই সব অফিসের কর্মীরা যখন বেরতে চান, তখন দেড়-২ ঘণ্টা ধরে বারবার মাইকিং করেছে পুলিশ। অফিসের ভিতর থেকে প্যানিক কল আসতে থাকে। এরপরই পুলিশ বলপ্রয়োগ করে বলে জানিয়েছেন তিনি। পুলিশকর্তা বলেন, “চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়েছে।”

Follow Us
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?